জনপ্রিয় এআই প্ল্যাটফর্ম চ্যাটজিপিটি, ক্লাউড ও পারপ্লেক্সিটি। বর্তমান প্রযুক্তির যুগে অন্যান্য অনলাইন সেবার মতো আপনার ব্যবহৃত জনপ্রিয় এআই প্ল্যাটফর্মগুলো সাইবার আক্রমণের ঝুঁকিতে পড়তে পারে। আপনার অজান্তে কেউ এই অ্যাকাউন্টগুলোতে প্রবেশ করেছে কি না, তা পরীক্ষা করা এবং সন্দেহভাজন ডিভাইস থেকে সুরক্ষার সহজ কৌশলগুলো জেনে রাখা প্রয়োজন। হ্যাকিং প্রতিরোধে প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদা পাসওয়ার্ড ব্যবহার, পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার এবং টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখা উচিত। চ্যাটজিপিটি এবং পারপ্লেক্সিটিতে এমএফএ-সুবিধা থাকলেও ক্লাউড সরাসরি ই-মেইল লিংকের মাধ্যমে লগইন করায় এতে আলাদা পাসওয়ার্ডের প্রয়োজন হয় না।
এই প্ল্যাটফর্মে সক্রিয় ডিভাইসের তালিকা
দেখার সরাসরি কোনো অপশন নেই। তবে নিরাপত্তার সুবিধার্থে ইউজার নেম অল সেটিংস সাইন আউট অব অল সেশনসে গিয়ে কনফার্ম করলে সব ডিভাইস থেকে লগআউট হয়ে যায়। পরে ই-মেইলে আসা ছয় ডিজিটের কোড বা কনফার্মেশন লিংকের সাহায্যে নিরাপদে পুনরায় লগইন করা যায়।