সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম বিশ্বব্যাপী তাদের ব্যবহারকারীদের জন্য ‘ইনস্ট্যান্টস’ নামে সম্পূর্ণ নতুন একটি ফিচার চালু করেছে। মেটার পক্ষ থেকে জানানো হয়, ব্যবহারকারীরা যাতে তাদের বাস্তব জীবনের মুহূর্তগুলো কোনো রকম ফিল্টার বা কৃত্রিমতা ছাড়া তৎক্ষণাৎ শেয়ার করতে পারে, সে জন্যই এই উদ্যোগ। কিন্তু ফিচারটির অদ্ভুত এবং জটিল ডিজাইনের কারণে বিশ্বজুড়ে অনেক ব্যবহারকারীই চরম অস্বস্তিতে পড়েছেন এবং অনেকে এটি বন্ধ করার উপায় খুঁজছেন। আপনিও যদি এই ফিচারের কারণে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে না চান, তাহলে দ্রুত সেটিংস থেকে এটি হাইড বা বন্ধ করে ফেলুন।
আপনি যদি এই বিড়ম্বনা থেকে বাঁচতে ইনবক্স থেকে ফিচারটি পুরোপুরি সরিয়ে ফেলতে চান, তাহলে এই ধাপগুলো অনুসরণ করুন—
এই অপশন চালু করার পর আপনার ইনবক্স থেকে ইনস্ট্যান্টস ফিচারটি গায়েব হয়ে যাবে। পাশাপাশি অন্য কেউ আপনাকে কোনো ইনস্ট্যান্টস পাঠালেও সেটি আর আপনার কাছে আসবে না। যদি আপনি পুরোপুরি বন্ধ করতে না চান, তবে ইনবক্সে থাকা ইনস্ট্যান্টসের স্তূপ বা ফাইলের ওপর চেপে ধরে ডান দিকে সোয়াইপ রাইট চেপে সাময়িকভাবে এটি আসা বন্ধ করতে পারেন।
যদি আপনি ইতিমধ্যে ভুল করে কোনো ছবি তুলে ফেলেন, তাহলে সেটি ফ্রেন্ডলিস্টের লোকদের দেখার আগেই ডিলিট করার দুটি উপায় রয়েছে।
সাধারণত ইনস্টাগ্রামে কোনো ছবি তোলার পর সেটি ভালো করে দেখে, ফিল্টার বা ক্যাপশন যুক্ত করে তবেই পোস্ট বা সেন্ড করতে হয়। কিন্তু ‘ইনস্ট্যান্টস’ ফিচারের ক্ষেত্রে পুরো প্রক্রিয়াটি উল্টো এবং তাৎক্ষণিক। ইনস্টাগ্রাম ইনবক্সের নিচে ডান কোনায় থাকা ‘মিনি ফটো স্ট্যাক’ আইকনে ট্যাপ করলে এই ফিচার চালু হয়। ক্যামেরা ওপেন হওয়ার পর নিচে একটি শাটার বাটন এবং তার নিচে ‘ফ্রেন্ডস’ ও ‘ক্লোজ ফ্রেন্ডস’ বাছাই করার অপশন থাকে। ডিফল্টভাবে এটি ‘ফ্রেন্ডস’ মোডে সেট করা থাকে। মেটা ব্যবহারকারীদের এটি স্পষ্টভাবে জানায়নি যে শাটার বাটনে ট্যাপ করার সঙ্গে সঙ্গে ছবিটি আপনার ফ্রেন্ডলিস্টের সবার কাছে স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে। পুনর্বার রিভিউ করার বা কনফার্ম করার কোনো সুযোগ এখানে নেই। এর ফলে অনেকে সাধারণ ছবি তুলতে গিয়ে অসাবধানতাবশত নিজের অজান্তে ফ্রেন্ডলিস্টের সবার কাছে ছবি পাঠিয়ে ফেলছেন; যা ব্যক্তিগত গোপনীয়তা ঝুঁকিপূর্ণ করে তুলছে।
সূত্র: টেকক্রাঞ্চ