হোম > প্রযুক্তি

অনলাইন গেম খেলার সতর্কতা

ফিচার ডেস্ক

অনলাইনে গেম খেলার সময় অবশ্যই কিছু সাবধানতা মেনে চলা জরুরি। অনেকে গেমিংয়ে এতটাই মগ্ন হয়ে পড়েন, তাঁদের আশপাশে কী ঘটছে, সে সম্পর্কে তেমন কোনো ধারণা থাকে না। স্মার্টফোন, কম্পিউটার কিংবা ল্যাপটপে গেমিংয়ে আসক্ত অনেকে। সাইবার অপরাধীরা এ ধরনের পরিস্থিতিতে সাধারণ মানুষকে ফাঁদে ফেলার সুযোগ নিতে পারে। এমন অবস্থা থেকে সুরক্ষা পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ কিছু নিরাপত্তাব্যবস্থা মেনে চলতে হবে। সেগুলোর মধ্যে রয়েছে, সব সময় বিশ্বস্ত প্ল্যাটফর্ম ব্যবহার করে গেম ডাউনলোড করুন।

  • বিভিন্ন অনলাইন গেমে নিজের নাম ব্যবহার করতে হয়। সে ক্ষেত্রে ছদ্মনাম ব্যবহার করুন।
  • গেম খেলার সময় বিভিন্ন মেসেজ পর্দায় ভেসে ওঠে। সেগুলোর উত্তর দেওয়া থেকে বিরত থাকুন। প্রতারকেরা মেসেজে লিংক পাঠিয়ে গেমের বিজ্ঞাপন দিয়ে থাকে। এতে ক্লিক করলেই বিপদে পড়ার ঝুঁকি থেকে যায়।
  • গেম চলাকালে প্রতিপক্ষ আপনাকে কোনো লিংক পাঠিয়ে পেমেন্টের প্রস্তাব দিলে ভুলেও এই ফাঁদে পা দেবেন না।
  • যে ডিভাইস থেকে গেমে অংশ নিচ্ছেন, সেটিতে অবশ্যই লাইসেন্সড অ্যান্টিভাইরাস এবং অ্যান্টি-ম্যালওয়্যার ইনস্টল করে রাখা ভালো।
  • যে ডিভাইস থেকে গেম খেলছেন, সেটি থেকে অনলাইন ব্যাংকিং ট্রানজেকশন বা অফিশিয়াল কাজকর্ম না করাই ভালো।
  • সুরক্ষিত ওয়াই-ফাই ছাড়া অনলাইন গেম না খেলাই ভালো।
  • ভিপিএন ব্যবহার করা বুদ্ধিমানের কাজ।
  • অনেক গেমের ক্ষেত্রে ই-মেইল আইডি দিয়ে লগ ইন করতে হয়। সে ক্ষেত্রে আলাদা কোনো অ্যাকাউন্ট তৈরি করে রাখুন।

সূত্র: কেপিএমজে

চীনে চালু হলো মানবসদৃশ রোবটের প্রথম স্কুল

আইফোন ১৮ প্রোর তথ্য ফাঁস, নেপথ্যে টাটার ডেটা লিক

ভবিষ্যৎমুখী সাইফাই জগতের গ্যাজেট

হোয়াটসঅ্যাপে আর লাগবে না ফোন নম্বর, আসছে নতুন ইউজারনেম ফিচার

চ্যাটজিপিটির নতুন ফিচার: শিডিউল টাস্ক, কারা পাবেন, কীভাবে ব্যবহার করবেন

সহজ হবে ডট বিডি ও ডট বাংলা ডোমেইন নিবন্ধন

২৯ কোটি টাকার বকেয়া আয়কর একসঙ্গে পরিশোধ করল বিএসসিএল

আইপ্যাড ও ম্যাকবুকের দাম বাড়াল অ্যাপল

মাত্র ১২ দিনেই ট্রিলিয়নেয়ার খেতাব হারালেন ইলন মাস্ক

মানুষের মতো নারী-পুরুষে বৈষম্য করছে কৃত্রিম বুদ্ধিমত্তাও: জাতিসংঘ