হোম > প্রযুক্তি

ঢাকায় ২৩ জুন শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী ‘ফিনিক্স সামিট–২০২৬’

আজকের পত্রিকা ডেস্ক­

দেশের অন্যতম শীর্ষ সাইবার সিকিউরিটি কনভারজেন্স প্ল্যাটফর্ম দ্য টিম ফিনিক্স গ্রুপ (টিটিপিজি) ‘ফিনিক্স সামিট ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। আগামী ২৩ জুন থেকে শুরু হয়ে এই সম্মেলন চলবে ২৭ জুন পর্যন্ত। পাঁচ দিনব্যাপী এই আয়োজনের টেকনিক্যাল ওয়ার্কশপগুলো ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) এবং মূল সম্মেলনটি বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) অনুষ্ঠিত হবে।

গতকাল বুধবার (৩ জুন) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দ্য টিম ফিনিক্স গ্রুপের ফাউন্ডার ও ব্যবস্থাপনা পরিচালক এএসএম শামীম রেজা, ডিরেক্টর (অপারেশনস ও কমিউনিটি) দিহান ইসলাম অলিফ এবং অ্যাডভাইজর (স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন) মো. আবদুল্লাহ ফরিদ।

সংবাদ সম্মেলনে আয়োজকেরা জানান, বাংলাদেশের সাইবার নিরাপত্তা ইকোসিস্টেমকে আরও জোরদার করতে দক্ষ জনবল তৈরি, অংশীজনদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি ও ডিজিটাল স্থিতিশীলতা জোরদার করাই এই সামিটের মূল লক্ষ্য।

পাওয়ার্ড বাই ব্র্যাক ব্যাংক পিএলসি ‘ফিনিক্স সামিট–২০২৬’ বাংলাদেশের সাইবার সভেরেন্টি ও জাতীয় সাইবার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে সরকার, শিল্পখাত, একাডেমিয়া ও সাইবার নিরাপত্তা পেশাজীবীদের এক প্ল্যাটফর্মে নিয়ে আসবে। এই আয়োজনকে সহযোগিতা করছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগ এবং ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সির (এনসিএসএ) মতো জাতীয় প্রতিষ্ঠানগুলো।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তিন দিনব্যাপী আন্তর্জাতিক সাইবার সিকিউরিটি ওয়ার্কশপ সিরিজে বিশ্বের খ্যাতনামা সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা অংশ নেবেন। এতে অংশগ্রহণকারীরা প্র্যাকটিক্যাল সাইবার ইনভেস্টিগেশন, ডেভসেকঅপস ফর প্র্যাকটিশনারস, অ্যাপ্লিকেশন সিকিউরিটি অ্যান্ড ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট এবং ডিফেন্সিভ ইঞ্জিনিয়ারিং ফর দ্য র‍্যানসমওয়্যার লাইফসাইকেলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন। এই ওয়ার্কশপগুলো ২৩ থেকে ২৫ জুন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে।

এরপর ২৬ ও ২৭ জুন বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক সাইবার সিকিউরিটি কনফারেন্স। যেখানে দেশ-বিদেশের নীতিনির্ধারক, প্রযুক্তি বিশেষজ্ঞ, শিল্পখাতের সাবেক ও বর্তমান প্রতিনিধি এবং সাইবার নিরাপত্তা পেশাজীবীরা অংশ নেবেন।

সম্মেলনের উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জাহির উদ্দিন স্বপন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি জাতীয় স্বার্থ সুরক্ষা ও বাংলাদেশের ডিজিটাল অগ্রযাত্রায় সাইবার সিকিউরিটির ভূমিকা নিয়ে বক্তব্য রাখবেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ সম্মানিত অতিথি হিসেবে এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেন সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

আয়োজনের বিষয়ে দ্য টিম ফিনিক্স গ্রুপের ফাউন্ডার ও ব্যবস্থাপনা পরিচালক এএসএম শামীম রেজা বলেন, ‘সাইবারসিকিউরিটি এখন আর কেবল প্রযুক্তিগত বিষয় নয়; এটি জাতীয় স্থিতিশীলতা, অর্থনৈতিক নিরাপত্তা ও ডিজিটাল সভেরেন্টির প্রশ্ন। ফিনিক্স সামিট ২০২৬-এর মাধ্যমে আমরা সরকার, শিল্পখাত, একাডেমিয়া ও সাইবার সিকিউরিটি পেশাজীবীদের একত্রিত করে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা ও বৈশ্বিক ডিজিটাল ল্যান্ডস্কেপে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছি।’

এআই যখন স্বয়ংক্রিয় সাইবার অপরাধী: ভুক্তভোগী ক্ষতিপূরণ চাইবে কার কাছে

আকস্মিক বন্ধ হয়ে গেল একাধিক অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ বলছে ‘আন্ডার রিভিউ’

শতবর্ষী প্রতিষ্ঠানের চিফ ডিজিটাল অফিসাররা

যাত্রীবাহী এয়ার ট্যাক্সির গন্তব্য এখন রণক্ষেত্র

অবকাঠামো তৈরি বনাম ব্যবহারের লড়াই, কে এগিয়ে এআই-দৌড়ে

নিম্নমানের কনটেন্টে লাগাম টানছে সোশ্যাল মিডিয়া

মহাকাশভিত্তিক জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা এসসিওর সদস্যপদ পেল বিএসসিএল

টিআরএনবির নতুন কমিটি গঠন, সভাপতি রবিন, সাধারণ সম্পাদক ফারুক

চীনের এআই জোটে পর্যবেক্ষক সদস্য হচ্ছে বাংলাদেশ

মোদির ভিডিও ব্লকের জেরে মেটা কর্মকর্তাদের তলব দিল্লির