হোম > প্রযুক্তি

আইফোনে স্ক্রিন রেকর্ড যেভাবে করবেন

অনেক সময় বন্ধুদের সঙ্গে অন্য অ্যাপের ফিচার সম্পর্কে জানাতে বা কোনো লম্বা চ্যাট শেয়ার করার জন্য স্ক্রিনশটের ছেয়ে স্ক্রিন রেকর্ড বেশি কার্যকরী। আইফোনেও স্ক্রিন রেকর্ডের অপশন রয়েছে। তাই থার্ড পার্ট ব্যবহার করার প্রয়োজন নেই। 

খুব সহজেই আইফোনে স্ক্রিন রেকর্ড করা যায়। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন। 

১. আইফোনের সেটিংস থেকে কন্ট্রোল সেন্টার অপশনে প্রবেশ করুন। এরপর ‘‍+’ আইকোনে ট্যাপ করে বিভিন্ন ফিচারের তালিকা থেকে স্ক্রিন রেকর্ড ফিচারটি যুক্ত করুন। এর মাধ্যমে প্রতিবার স্ক্রিন রেকর্ড পদ্ধতিটি সহজ হয়ে যাবে। 

২. আইফোনের নতুন মডেলগুলোতে কন্ট্রোল সেন্টার চালু করার জন্য ডানপাশের কোনা থেকে আঙুলের মাধ্যমে সোয়াইপ করুন। আর পুরোনো মডেলগুলোতে নিচের থেকে আঙুলের মাধ্যমে সোয়াইপ করুন। 

৩. কন্ট্রোল সেন্টার মেনুতে একটি লাল রঙের গোলাকার রেকর্ডিং বাটন দেখা যাবে। এতে ট্যাপ করুন। এর ফলে আইফোনে ৩ সেকেন্ড পার হলেই স্ক্রিন রেকর্ড শুরু হবে। আইফোনে একটি স্বচ্ছ লাল ডট দেখা গেলে বোঝা যাবে যে, স্ক্রিন রেকর্ড শুরু হয়েছে।

৪. রেকর্ড শুরু হলে ফোনের যে বিষয় রেকর্ড করতে চান সেসব জায়গায় প্রবেশ করুন। আপনার ফোনে এখন যাই করবেন তাই রেকর্ড হবে। রেকর্ড বন্ধের জন্য স্ক্রিনের ওপরে থাকা লাল ডটটিতে আবার ট্যাপ করুন। 

৫. স্ক্রিন রেকর্ডটি আইফোনের গ্যালারিতে সেভ হয়ে থাকবে। গ্যালারিতে প্রবেশ করে ভিডিওটি কাট, ক্রপ ও ফিল্টার অপশনের মাধ্যমে এডিট করা যাবে। 
তথ্যসূত্র: ম্যাশাবল

আইপ্যাড ও ম্যাকবুকের দাম বাড়াল অ্যাপল

মাত্র ১২ দিনেই ট্রিলিয়নেয়ার খেতাব হারালেন ইলন মাস্ক

মানুষের মতো নারী-পুরুষে বৈষম্য করছে কৃত্রিম বুদ্ধিমত্তাও: জাতিসংঘ

কে এই কুনাল শাহ, কেন দর্শনের ছাত্রকে হোয়াটসঅ্যাপের দায়িত্ব দিল মেটা

নজরদারিতে ফুটবলপ্রেমীরা!

মেপে দেখুন কৃত্রিম বুদ্ধিমত্তার মগজে আপনার গুরুত্ব কতটুকু

ফেসবুক-ইনস্টাগ্রামে পোস্ট করা কেন কমিয়ে দিচ্ছে মানুষ

আইফোনের হার্ডওয়্যারে ত্রুটি, ঝুঁকিতে ব্যবহারকারীরা

লিথিয়ামের বিকল্প হতে পারে চীনের নতুন সোডিয়াম-আয়ন ব্যাটারি

চীনের নতুন বাণিজ্য অস্ত্র ‘ইন্ডিয়াম’ কী, এটি কী কাজে লাগে