ফেসবুক এখন অর্থ আয়ের মাধ্যম। এখানে সুন্দর ও অর্থবহ কনটেন্ট তৈরি করে আয় করা যায়। এর জন্য কিছু কাজ করা জরুরি। ফেসবুক ক্রিয়েটর ক্লাব তাদের কমিউনিটিতে আয় বাড়ানোর বিভিন্ন পথ দেখিয়ে দেয়। সেখান থেকে আগ্রহীদের জন্য কিছু টিপস থাকল।
ফেসবুকে আয় বাড়ানোর পরামর্শ
- কনটেন্টের ধরন পরিবর্তন করুন: রিলস, স্টোরিজ, ছবি ও টেক্সট পোস্ট—সব মাধ্যম থেকে আয় করা সম্ভব। আপনার দর্শক কোন ধরনের কনটেন্ট বেশি পছন্দ করে, তা পরীক্ষা করে দেখুন।
- মৌলিক কনটেন্ট তৈরি করুন: আপনার নিজস্ব কণ্ঠ ও সৃজনশীলতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মৌলিক কনটেন্ট থেকে বেশি আয় হতে পারে।
- কৃত্রিম এনগেজমেন্ট বাড়ানোর কৌশল এড়িয়ে চলুন: ‘শেষ পর্যন্ত দেখুন’—এ ধরনের কথা তখনই কার্যকর, যখন শেষটিতে সত্যিই দেখার মতো কিছু থাকে। অর্থাৎ এ ধরনের কথা এড়িয়ে চলা ভালো।
- কমেন্ট পড়ুন: আপনার দর্শকেরা কী চান, সেগুলো তাঁরা কমেন্টের মাধ্যমে জানান। তাঁদের পছন্দ অনুযায়ী আরও কনটেন্ট তৈরি করুন।
- সঠিক দৈর্ঘ্য খুঁজে বের করুন: বিভিন্ন দৈর্ঘ্যের রিলস তৈরি করে পরীক্ষা করুন। বেশি সময় ধরে দর্শক কনটেন্ট দেখলে আয়ের সম্ভাবনা বাড়ে।
- কোন কনটেন্ট ভালো কাজ করছে, তা নজরে রাখুন: প্রতিক্রিয়া, কমেন্ট ও শেয়ার—এসবই আপনার কনটেন্ট দর্শকের সঙ্গে কতটা সংযোগ তৈরি করছে, তার গুরুত্বপূর্ণ সংকেত। সেগুলো বাড়ানোর উপায় ভাবুন।
টিপস
আপলোডের আগে যেকোনো ওয়াটারমার্ক সরিয়ে ফেলুন—এতে আপনার কনটেন্টের পারফরম্যান্স ভালো হতে পারে।
রিলস আগে থেকে শিডিউল করুন, যাতে নিয়মিত কনটেন্ট প্রকাশের ধারাবাহিকতা বজায় থাকে।
সূত্র: ফেসবুক ক্রিয়েটর ক্লাব