হোম > প্রযুক্তি

সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিরাপদ রাখবেন যেভাবে

ফিচার ডেস্ক

ছবি: সংগৃহীত

অনলাইন নিরাপত্তা এবং নিজস্ব ব্যক্তিগত তথ্য সাইবার অপরাধীদের হাত থেকে মুক্ত রাখা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে অসম্ভব কিছুই না। একটু সতর্কতাই সাইবার দুনিয়ায় আপনার তথ্য সুরক্ষিত রাখতে পারে। এ জন্য যা করতে পারেন—

অ্যালার্ট ও অ্যাকাউন্ট সেটআপ

  • শক্তিশালী পাসওয়ার্ড: পাসওয়ার্ড তৈরিতে তিনটি এলোমেলো শব্দ ব্যবহার করুন। প্রতিটি প্ল্যাটফর্মের জন্য আলাদা ও অনন্য পাসওয়ার্ড নির্বাচন করা উচিত।
  • দ্বি-স্তরবিশিষ্ট নিরাপত্তা: টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করলে পাসওয়ার্ড চুরি হলেও অনাকাঙ্ক্ষিত কেউ লগইন করতে পারবে না।
  • প্রাইভেসির সেটিংস নিশ্চিতকরণ: অ্যাকাউন্ট প্রাইভেট রাখুন এবং ডিফল্ট প্রাইভেসির অপশনগুলো নিয়মিত যাচাই করুন।
  • ডিভাইস লক রাখা: কাজ শেষে অ্যাকাউন্ট থেকে লগ-আউট করুন অথবা ডিভাইস লক করে রাখুন।

তথ্য ও ফিশিং সম্পর্কিত সতর্কতা

  • ডিজিটাল ফুটপ্রিন্ট নিয়ন্ত্রণ করুন: সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত ব্যক্তিগত তথ্য প্রকাশ এড়িয়ে চলুন। অপরাধীরা এই তথ্য ব্যবহার করে জালিয়াতি করতে পারে।
  • সন্দেহজনক লিংক পরিহার করুন: মেসেজ, পোস্ট বা টুইটে আসা অচেনা কোনো লিংকে ক্লিক করবেন না। এগুলো ফিশিং চেষ্টা হতে পারে।
  • সন্দেহজনক অ্যাকাউন্ট ব্লক করুন: স্প্যাম বা অনাকাঙ্ক্ষিত অ্যাকাউন্ট থেকে সুরক্ষিত থাকতে ব্লক ফিচার ব্যবহার করুন।
  • যাচাই করুন: যেকোনো প্রাতিষ্ঠানিক বার্তা পাওয়ার পর তাদের অফিশিয়াল ভেরিফায়েড প্রোফাইল ও অনুসারী সংখ্যা যাচাই করে নিন।

ফেসবুকসহ সব প্ল্যাটফর্ম নিরাপত্তা বিষয়ে টিপস দেয়। সেগুলো অনুসরণ করুন।