হোম > প্রযুক্তি

ইন্টারনেট ও ডেটা সেন্টার সচল রাখতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের দাবি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি সংকটের প্রভাব বাংলাদেশেও স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে। এর ফলে দেশের টেলিযোগাযোগ, ইন্টারনেট ও ডেটা সেন্টার সেবাসমূহ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। এই খাতগুলো আধুনিক রাষ্ট্রব্যবস্থা, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং ডিজিটাল কার্যক্রমের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে। এমন প্রেক্ষাপটে টেলিযোগাযোগ, ইন্টারনেট ও ডেটা সেন্টার সেবা সচল রাখতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।

আজ শুক্রবার এক বিবৃতিতে এসব দাবি তুলে ধরা হয়।

সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, টেলিযোগাযোগ নেটওয়ার্ক, মোবাইল অপারেটর, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এবং ডেটা সেন্টারগুলো এখন দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোর অংশ। এই সেবাগুলো সচল রাখতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। জ্বালানি সংকটের কারণে যদি এসব সেবা ব্যাহত হয়, তাহলে দেশের অর্থনীতি, অনলাইন শিক্ষা, ই-কমার্স এবং সরকারি ডিজিটাল সেবাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

মহিউদ্দিন আহমেদ জানান, বর্তমানে অনেক এলাকায় টাওয়ার, নেটওয়ার্ক স্টেশন ও ডেটা সেন্টারগুলো পর্যাপ্ত জ্বালানি না পাওয়ায় সেবা বিঘ্নিত হচ্ছে। ফলে গ্রাহকেরা দুর্ভোগের শিকার হচ্ছেন। এই পরিস্থিতি মোকাবিলায় সরকারকে জরুরি ভিত্তিতে টেলিযোগাযোগ ও আইসিটি খাতকে ‘অগ্রাধিকারভিত্তিক সেবা’ হিসেবে বিবেচনা করতে হবে এবং এসব খাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে।

বিবৃতিতে তুলে ধরা পাঁচ দফা দাবি হলো, টেলিযোগাযোগ, ইন্টারনেট ও ডেটা সেন্টার খাতকে জরুরি সেবা হিসেবে ঘোষণা করা; মোবাইল টাওয়ার, এক্সচেঞ্জ ও ডেটা সেন্টারে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা; বিকল্প জ্বালানি (যেমন সৌরশক্তি, ব্যাটারি ব্যাকআপ) ব্যবহারে প্রণোদনা দেওয়া, জ্বালানি সরবরাহে বিশেষ কোটা বা অগ্রাধিকার বরাদ্দ নিশ্চিত করা এবং নিয়মিত মনিটরিং ও সমন্বয়ের মাধ্যমে সেবা ক্ষেত্রে বিঘ্ন রোধ করা।

বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন মনে করে, ডিজিটাল বাংলাদেশ গঠনের লক্ষ্যে এই খাতগুলোকে সচল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

মহাকাশভিত্তিক জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা এসসিওর সদস্যপদ পেল বিএসসিএল

টিআরএনবির নতুন কমিটি গঠন, সভাপতি রবিন, সাধারণ সম্পাদক ফারুক

চীনের এআই জোটে পর্যবেক্ষক সদস্য হচ্ছে বাংলাদেশ

মোদির ভিডিও ব্লকের জেরে মেটা কর্মকর্তাদের তলব দিল্লির

কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব থেকেই করা যাবে অডিও-ভিডিও কল

আরও এক প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক করেছিল ওপেনএআইয়ের এআই এজেন্ট

ইতিহাস গড়ে প্রথমবার ৫ ট্রিলিয়ন ডলারের কোম্পানি হলো অ্যাপল

চীনের মানবসদৃশ রোবট আমদানিতে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের, অভিযোগ নিরাপত্তা ঝুঁকির

মোবাইল সেবা: বিটিআরসির গণশুনানিতে ২৯ হাজার অভিযোগ

স্টারলিংককে টেক্কা দিতে ৫১০০ স্যাটেলাইট পাঠাবে আমাজন