হোম > প্রযুক্তি

টেলিগ্রামের ৬৪টি চ্যানেল ব্লক করেছে জার্মানি

প্রযুক্তি ডেস্ক

জার্মানিতে মহামারি সম্পর্কিত বিধিনিষেধের বিরোধিতাকারী ব্যক্তিদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে বার্তা আদান–প্রদানের পরিষেবা টেলিগ্রাম। সে কারণে সম্প্রতি দেশটিতে টেলিগ্রাম নিষিদ্ধের গুজব চাউর হয়। তবে নিষিদ্ধ না করলেও টেলিগ্রামের ৬৪টি চ্যানেল ব্লক করেছে জার্মানি, এমন খবর পাওয়া গেছে। জার্মান বিভিন্ন সংবাদপত্র এমন তথ্য দিচ্ছে। তবে এ ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো সূত্রের বরাত পাওয়া যায়নি। 

জার্মানির ফেডারেল ক্রিমিনাল পুলিশ অফিস এই টেলিগ্রাম চ্যানেলগুলো ‘শাটডাউন’ করার অনুরোধ পাঠানোর পর এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রকাশিত খবরে উল্লেখ করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, টেলিগ্রাম অ্যাপটি অ্যাকটিভিস্ট ও প্রতিবাদকারীদের কাছে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে। 

বলা হয়ে থাকে, জার্মানির অ্যান্টি ভ্যাকসিন ষড়যন্ত্র তাত্ত্বিকদের কাছে টেলিগ্রাম পরিষেবা এক বড় অস্ত্র। এই অ্যাপ দিয়েই ভ্যাকসিন বিরোধীরা নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করে সবাইকে সংগঠিত করে। 

গত সপ্তাহে জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, টেলিগ্রামের নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে প্রতিষ্ঠানটির প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে চ্যানেল বন্ধের বিষয়ে টেলিগ্রামের কাছ থেকে মন্তব্য চেয়েও কোনো সাড়া পায়নি রয়টার্স।

নজরদারিতে ফুটবলপ্রেমীরা!

মেপে দেখুন কৃত্রিম বুদ্ধিমত্তার মগজে আপনার গুরুত্ব কতটুকু

ফেসবুক-ইনস্টাগ্রামে পোস্ট করা কেন কমিয়ে দিচ্ছে মানুষ

আইফোনের হার্ডওয়্যারে ত্রুটি, ঝুঁকিতে ব্যবহারকারীরা

লিথিয়ামের বিকল্প হতে পারে চীনের নতুন সোডিয়াম-আয়ন ব্যাটারি

চীনের নতুন বাণিজ্য অস্ত্র ‘ইন্ডিয়াম’ কী, এটি কী কাজে লাগে

এআই কোম্পানি বেচে রাতারাতি বিলিয়নিয়ার ভারত ও পাকিস্তানি বংশোদ্ভূত দুই তরুণ

১৫ বছরের আগে সোশ্যাল মিডিয়া ব্যবহার নয়, আরব আমিরাতের আদেশ জারি

আইফোনসহ অ্যাপলের সব পণ্যের দাম বাড়বে—জানালেন টিম কুক

২২০০ কোটি ডলারে রোকু কিনছে ফক্স, স্ট্রিমিং বাজারে নতুন সমীকরণ