নিরাপদ ম্যাসেজিং অ্যাপ সিগন্যাল তাদের অ্যাপের ভেতরে ব্যবহারকারীদের স্ক্রিনশট নেওয়ার সুযোগ সীমিত করার ঘোষণা দিয়েছে। অপারেটিং সিস্টেমগুলোতে এজেন্টিক এআই যুক্ত হওয়ার প্রবণতাকে ‘অস্তিত্বের সংকট’ হিসেবে আখ্যা দিয়ে এই পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি।
সিগন্যালের প্রেসিডেন্ট মেরেডিথ হুইটেকার জানিয়েছেন, উইন্ডোজ, অ্যান্ড্রয়েড এবং ম্যাকওএস/আইওএস-এর মতো অপারেটিং সিস্টেমগুলো এআই এজেন্টদের ব্যবহারকারীর স্ক্রিনের তথ্য ‘স্ক্যান’ করার ক্ষমতা দিচ্ছে। এ জন্য স্বাধীনভাবে গোপনীয়তা নিশ্চিত করার ক্ষেত্রে সিগন্যালের সক্ষমতা দুর্বল হয়ে যাচ্ছে। উইন্ডোজ অ্যাপে ডিফল্টভাবে স্ক্রিনশট আটকে দেওয়ার মাধ্যমে সিগন্যাল আগে থেকেই এই ঝুঁকি কমানোর চেষ্টা করছিল। এবার অ্যান্ড্রয়েড ও আইওএসেও একই ধরনের নিয়ম যুক্ত করছে তারা। তবে ব্যবহারকারীরা চাইলে এই সেটিংস বন্ধও করতে পারবেন।
সূত্র: টেক ক্রাঞ্চ