হোম > প্রযুক্তি

ডুমস্ক্রলিং ঠেকাতে অন্য রকম অ্যাপ

টি এইচ মাহির 

ডিজিটাল যুগে স্মার্টফোনে ঘণ্টার পর ঘণ্টা স্ক্রলিং অভ্যাসে পরিণত হয়েছে অনেকের। এই অভ্যাস ডুমস্ক্রলিং নামে পরিচিত। এটি বৈশ্বিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে তরুণদের মধ্যে। সোশ্যাল মিডিয়ার ফিডে ছোট ভিডিও বা নেতিবাচক খবরই হোক না কেন, ব্যবহারকারীরা প্রায়ই এমন একটি চক্রে আটকা পড়েন, যা তাঁদের সময়, মনোযোগ এবং মানসিক শক্তি কেড়ে নেয়। তাই এই অভ্যাস এড়াতে স্মার্টফোন পুরোপুরি বর্জন করার পরিবর্তে এক নতুন ধারার অ্যাপ এসেছে, যেগুলো ব্যবহারকারীদের উদ্দেশ্যহীন স্ক্রলিংয়ের বদলে অর্থপূর্ণ অংশগ্রহণে সাহায্য করছে।

রেডিও গার্ডেন

ক্রমাগত সোশ্যাল মিডিয়া স্ক্রল না করে যদি পৃথিবীর সঙ্গে সংযুক্ত থাকতে চান, তাহলে রেডিও গার্ডেনে ঘুরে আসতে পারেন। এটি একটি রেডিও অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে আপনি বিশ্বের ২৫ হাজারের বেশি লাইভ রেডিও স্টেশন শুনতে পারবেন। অ্যাপটি খুললেই শহর ও নগর চিহ্নিত করা সবুজ বিন্দুযুক্ত ম্যাপ দেখা যাবে। সে জায়গা থেকে সম্প্রচারিত রেডিও স্টেশনগুলো শোনার জন্য যেকোনো বিন্দুতে ট্যাপ করতে হবে। বিভিন্ন দেশের রেডিও খোঁজা যাবে এই অ্যাপে। পছন্দের তালিকায়ও যুক্ত করা যাবে সেগুলো। রেডিওর এসব অডিও কনটেন্ট সোশ্যাল মিডিয়ার বিকল্প হিসেবে কাজ করে। রেডিও গার্ডেন বিনা মূল্যে ব্যবহার করা যায়। অ্যাপটি আইওএস এবং অ্যান্ড্রয়েড—উভয় প্ল্যাটফর্মেই পাওয়া যাবে।

এলিভেট

অনেক ব্রেইন ট্রেনিং গেমের অ্যাপ এটি। এলিভেট এমন একটি অ্যাপ, যা মনোযোগ, স্মৃতিশক্তি, পঠন, গণিতে দক্ষতা এবং অন্যান্য দক্ষতা উন্নত করতে সাহায্য করার জন্য তৈরি করা হয়েছে। এতে ৪০টির বেশি গেম রয়েছে, যেগুলো দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন দক্ষতার অনুশীলন করায়। এখানে প্রশিক্ষণের ধারাবাহিকতা ট্র্যাক করা এবং সময়ের সঙ্গে সঙ্গে মস্তিষ্কের কর্মক্ষমতা তুলনা করা যাবে। অ্যাপটির একটি ফ্রি ভার্সন রয়েছে, যার মাধ্যমে প্রতিদিন তিনটি গেম খেলা যায়। অথবা সীমাহীন অ্যাকসেসের জন্য বার্ষিক সাবস্ক্রিপশনও নেওয়া যায়। এটি আইওএস এবং অ্যান্ড্রয়েড—উভয় প্ল্যাটফর্মেই পাওয়া যাবে।

ভোকাবুলারি

এটি এমন অ্যাপ, যা প্রতিদিন নতুন নতুন শব্দ শিখতে সাহায্য করবে। বিভিন্ন কুইজের মাধ্যমে এটি নতুন ইংরেজি শব্দ শিখতে সহায়ক। এখানে পছন্দের স্তর বেছে নেওয়া যাবে এবং আবেগ, মানবদেহ, ব্যবসাসহ আরও অনেক পছন্দের বিষয় নির্বাচন করা যাবে। প্রতিটি শব্দের সঙ্গে একটি সংজ্ঞা, বাক্য কাঠামোর উদাহরণ এবং এর উচ্চারণ নির্দেশিকা দেওয়া থাকে। অ্যাপটিতে শেখা শব্দগুলো পর্যালোচনার জন্য মিনি-গেমও রয়েছে। আপনি প্রতি সপ্তাহে কত শব্দ শিখতে চান, তার একটি লক্ষ্য নির্ধারণ করতে পারেন এবং একটি নিয়মিত শেখার রুটিন তৈরি করতে পারেন। অ্যাপটি অ্যান্ড্রয়েড ও আইওএস—উভয় প্ল্যাটফর্মে পাওয়া যাবে।

সেটেরা

আপনি যদি ভূগোল পছন্দ করেন, তাহলে এই অ্যাপ আপনার জন্য। ভূগোলের দক্ষতা যাচাই করতে কিংবা উন্নত করতে অ্যাপটি ব্যবহার করতে পারেন। মানচিত্রের দক্ষতা পরীক্ষা করার জন্য এই অ্যাপে ৩০০টির বেশি বিভিন্ন ধরনের গেম রয়েছে। আপনি বিশ্বের বিভিন্ন পতাকা সম্পর্কে আপনার জ্ঞান পরীক্ষা করতে পারেন। মহাসাগর, সাগর ও নদী আবিষ্কার করতে পারেন এবং বিশ্বজুড়ে পর্বতমালা ও আগ্নেয়গিরি অন্বেষণ করতে পারেন এই অ্যাপে। ডুমস্ক্রলিংয়ের বদলে এই অ্যাপ ব্যবহার করা যেতে পারে। অ্যাপটি অ্যান্ড্রয়েড ও আইওএস—উভয় প্ল্যাটফর্মে পাওয়া যাবে।

অ্যাপব্লক

এই অ্যাপ সরাসরি অ্যাপ বন্ধ করে রাখার জন্য। পড়াশোনা কিংবা কাজে মনোযোগ দিতে নির্দিষ্ট অ্যাপ ব্লক করে রাখা যাবে এটি দিয়ে। মোবাইল ফোনের স্ক্রিন টাইম এবং বিভিন্ন অ্যাপ ব্যবহারের তথ্য পাওয়া যাবে অ্যাপটি থেকে। সেই সঙ্গে মনোযোগ নষ্টকারী অ্যাপগুলো নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে রাখা যাবে। অ্যাপের পাশাপাশি বিভিন্ন ওয়েবসাইটও ব্লক করে রাখা যাবে। আর এভাবে মোবাইল ফোনের অপ্রয়োজনীয় স্ক্রিন টাইম কমিয়ে আনা যাবে। অ্যাপটি পাওয়া যাবে অ্যান্ড্রয়েড ও আইওএসে।

সামাজিক যোগাযোগমাধ্যম মেটা-ডেটা রাখুন নিজের নিয়ন্ত্রণে

পরিবেশ ও প্রযুক্তির মেলবন্ধনে দুবাইয়ে দ্য লুপ প্রজেক্ট

গুগল অ্যাকটিভিটি নিয়ন্ত্রণ করবেন যেভাবে

দক্ষিণ আফ্রিকায় এআই দিয়ে এআইয়ের খসড়া নীতিমালা তৈরি, ধরা পড়ায় প্রত্যাহার

বিটিআরসিতে টেলিযোগাযোগ অবকাঠামো শেয়ারিং শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

পশ্চিম তীরের ইসরায়েলি নাম মানচিত্র থেকে সরিয়ে ফেলল মাইক্রোসফট

৮০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন এখন হাতের নাগালে, কিন্তু উন্নত বিশ্ব বঞ্চিত কেন

রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা

মানুষের হাতেই কি সৃষ্টি হতে যাচ্ছে ‘মানুষের নতুন প্রজাতি’

জাকারবার্গের মেটার ২০০ কোটি ডলারের উদ্যোগ আটকে দিল চীন