হোম > প্রযুক্তি

নিম্নমানের কনটেন্টে লাগাম টানছে সোশ্যাল মিডিয়া

ফিচার ডেস্ক

প্রতীকী ছবি

অনলাইনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি করা হচ্ছে নিম্নমানের ও ভুয়া ভিডিও কনটেন্ট। এগুলো এআই স্লপ নামে পরিচিত। এসব ভিডিও ছড়িয়ে পড়া রোধে সোচ্চার হচ্ছে বিশ্বের শীর্ষস্থানীয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো। স্ন্যাপচ্যাট, ইউটিউব, লিংকডইন ও সাবস্ট্যাকের মতো বিভিন্ন মাধ্যমসম্প্রতি এ ধরনের ফেক লেখা, ছবি এবং ভিডিওর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে।

স্ন্যাপচ্যাটের মালিকানাধীন প্রতিষ্ঠান স্ন্যাপ জানিয়েছে, তারা তাদের স্পটলাইট ফিডে সম্পূর্ণরূপে এআই-উৎপাদিত ভিডিও রেকমেন্ড করা বন্ধ করবে। তারা মানুষের তৈরি করা আসল কনটেন্ট প্রাধান্য দেবে। একইভাবে, তারা পেশাজীবীদের প্ল্যাটফর্ম লিংকডইন এআই দিয়ে তৈরি মন্তব্য শনাক্ত করে প্রতিদিন লাখ লাখ ভুয়া কমেন্ট ব্লক করে দিচ্ছে।

এমনকি কোনো পোস্ট এআই লেখা মনে হলে ইউজারদের রিপোর্ট করার সুযোগও যুক্ত করেছে তারা। ইউটিউব তাদের মনিটাইজেশন নীতিমালায় পরিবর্তন এনে জেনেরিক ও বারবার তৈরি করা নিম্নমানের এআই ভিডিওর ক্ষেত্রে আয় করার সুযোগ বন্ধ করেছে। অন্যদিকে, সাবস্ট্যাক নিয়ে এসেছে এআই লেখা শনাক্তকারী বিশেষ সুবিধা।

তবে প্ল্যাটফর্মগুলো এআই প্রযুক্তিকে পুরোপুরিভাবে নিষিদ্ধ করছে না। সম্পাদনা কিংবা মান উন্নয়নের কাজে এআই ব্যবহারে কোনো বাধা নেই। তবে মানবসৃষ্ট কনটেন্টের সত্যতা ধরে রাখার জন্য এবং ব্যবহারকারীদের নিম্নমানের এআই টেক্সট কিংবা ভিডিওর বিরক্তি থেকে রক্ষায় কনটেন্ট ফার্মিং বন্ধ করাই এখন টেক জায়ান্টগুলোর মূল লক্ষ্য।

সূত্র: বিবিসি

শতবর্ষী প্রতিষ্ঠানের চিফ ডিজিটাল অফিসাররা

যাত্রীবাহী এয়ার ট্যাক্সির গন্তব্য এখন রণক্ষেত্র

অবকাঠামো তৈরি বনাম ব্যবহারের লড়াই, কে এগিয়ে এআই-দৌড়ে

মহাকাশভিত্তিক জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা এসসিওর সদস্যপদ পেল বিএসসিএল

টিআরএনবির নতুন কমিটি গঠন, সভাপতি রবিন, সাধারণ সম্পাদক ফারুক

চীনের এআই জোটে পর্যবেক্ষক সদস্য হচ্ছে বাংলাদেশ

মোদির ভিডিও ব্লকের জেরে মেটা কর্মকর্তাদের তলব দিল্লির

কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব থেকেই করা যাবে অডিও-ভিডিও কল

আরও এক প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক করেছিল ওপেনএআইয়ের এআই এজেন্ট

ইতিহাস গড়ে প্রথমবার ৫ ট্রিলিয়ন ডলারের কোম্পানি হলো অ্যাপল