হোম > প্রযুক্তি

তথ্য পাচার বন্ধ করতে চ্যাটজিপিটির লকডাউন মোড

ফিচার ডেস্ক

আনন্দের সংবাদ হলো, চ্যাটজিপিটি থেকে তথ্য চুরি বন্ধ হয়ে যাচ্ছে। এ জন্য ওপেনএআই চ্যাটজিপিটিতে লকডাউন মোড ফিচার চালু করেছে। এটি মূলত একটি বাস্তবমুখী নিরাপত্তা পদক্ষেপ।

যা যা বন্ধ থাকবে

  • তথ্য পাচারের পথ বন্ধ করতে লকডাউন মোড অন করার সঙ্গে সঙ্গে চ্যাটজিপিটিকে একটি সীমানার মধ্যে আটকে ফেলা হয়। এর ফলে এর সুবিধাগুলো বন্ধ বা সীমিত হয়ে যায়।
  • লাইভ ওয়েব ব্রাউজিং পুরোপুরি বন্ধ থাকবে। এআই শুধু আগে থেকে সংরক্ষিত বা ক্যাশড ওয়েব ডেটা ব্যবহার করতে পারবে। ফলে সার্চের তথ্য কিছুটা পুরোনো মনে হতে পারে।
  • ডিপ রিসার্চ এবং এজেন্ট মোডের মতো ফিচারগুলো সম্পূর্ণ নিষ্ক্রিয় থাকবে। কারণ, এগুলো নিজে থেকে ইন্টারনেট ব্রাউজিং এবং বিভিন্ন টুল ব্যবহারের ওপর নির্ভরশীল।
  • ইন্টারনেট থেকে কোনো ছবি এনে চ্যাটজিপিটি আপনাকে দেখাতে পারবে না। তবে আপনি নিজে ছবি আপলোড করতে পারবেন এবং এআই দিয়ে নতুন ছবি তৈরিও করে নিতে পারবেন।
  • ক্যানভাস দিয়ে তৈরি কোনো কোড নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে না।

এ ছাড়া ডেটা অ্যানালাইসিসের জন্য চ্যাটজিপিটি নিজে থেকে বাইরের কোনো ফাইল ডাউনলোড করতে পারবে না।

তবে আপনার ম্যানুয়ালি আপলোড করা ফাইলে কাজ করতে পারবে।

ঝুঁকি মূল্যায়ন

আপনি যদি কোনো টিম বা অফিশিয়াল ওয়ার্কস্পেস পরিচালনা করেন, তাহলে কোন অ্যাপ বা কানেক্টরগুলো চালু রাখবেন, তা নির্ধারণ করার জন্য অ্যাপগুলোকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে।

  • উচ্চ ঝুঁকি: অপরিচিত কিংবা অবিশ্বস্ত
  • থার্ড-পার্টি অ্যাপ এবং এমন সব রাইট-অ্যাকশন, যেগুলোর দৃশ্যমানতা স্পষ্ট নয়। এগুলো কোনোভাবেই চালু করা উচিত হবে না।
  • মাঝারি ঝুঁকি: বিশ্বস্ত অ্যাপের এমন সব রাইট-অ্যাকশন, যার দৃশ্যমানতা সীমিত। এগুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে ব্যবহার করতে হবে। আপনি যদি শতভাগ নিশ্চিত হন যে এর প্রভাব শুধু আপনার বিশ্বস্ত টিম মেম্বাররাই দেখতে পাবেন, তবেই এটি চালু করুন।
  • কম ঝুঁকি: সিঙ্ক কানেক্টর এবং বিশ্বস্ত অ্যাপের রিড-অনলি অ্যাকশন। এগুলো বাইরের কোনো সার্ভারে লাইভ নেটওয়ার্ক রিকোয়েস্ট পাঠায় না। তাই সেগুলো সাধারণত নিরাপদ থাকে। তবে মনে রাখতে হবে, এগুলোও সংবেদনশীল তথ্যের উৎস হতে পারে।

যেভাবে চালু করবেন

ব্যক্তিগত এবং চ্যাটজিপিটি বিজনেস অ্যাকাউন্টের ক্ষেত্রে সরাসরি অ্যাকাউন্ট সেটিংস থেকে লকডাউন মোড চালু করা যায়।

  • আপনার প্রোফাইল আইকনে ক্লিক করে বা মেইন মেনু থেকে সেটিংস অপশনটি বেছে নিন।
  • সাইডবার মেনু থেকে ‘সিকিউরিটি’ ট্যাবে ক্লিক করুন।
  • অ্যাডভান্স সিকিউরিটি সেকশনের নিচে লকডাউন মোড অপশনটি অন করে দিন।
  • স্ক্রিনে আসা কনফার্মেশন মেসেজটি অ্যাপ্রুভ করুন। মনে রাখবেন, লকডাউন মোড এবং ডেভেলপার মোডের যেকোনো একটি চালু করলে অন্যটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
  • বিশেষ সুবিধা: আপনি যদি কোনো একটি নির্দিষ্ট চ্যাটে সাময়িকভাবে ‘ডিপ রিসার্চ’ বা অন্য কোনো বন্ধ থাকা ফিচার ব্যবহার করতে চান, তাহলে পুরো অ্যাকাউন্টের লকডাউন মোড বন্ধ করার প্রয়োজন নেই। চ্যাট বক্সের ঠিক ওপরে থাকা স্ট্যাটাস ব্যানারের ম্যানেজ লিঙ্কে ক্লিক করে শুধু ওই একটি নির্দিষ্ট চ্যাটের জন্য লকডাউন মোড সাময়িক বন্ধ করে নিতে পারবেন।

সূত্র: ওপেনএআই, টেক ক্রাঞ্চ

কৃত্রিম বুদ্ধিমত্তা কি নতুন উপনিবেশবাদী শক্তি হয়ে উঠছে

বসার ঘরকেই বানিয়ে ফেলুন স্টেডিয়াম!

অ্যান্ড্রয়েডের নতুন নিরাপত্তা ফিচার

জেন-জির পছন্দের নতুন সোশ্যাল দুনিয়া

এআই: উন্মাদনা শেষে করপোরেট দুনিয়ায় খরচের হিসাব

কর্মক্ষেত্রে এআই হয়ে উঠছে ‘ডিজিটাল মাইক্রোম্যানেজার’

বিশ্বব্যাপী হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে মেটার ‘এআই বিজনেস’, ব্যবহারে লাগবে ফি

ঢাকায় ২৩ জুন শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী ‘ফিনিক্স সামিট–২০২৬’

এআই খাতে বিনিয়োগ বাড়াতে ৮০ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করছে অ্যালফাবেট

আফ্রিকার ঐতিহ্য ‘অমর’ করে রাখতে চান এক নাইজেরিয়ান শিল্পী