হোম > প্রযুক্তি

ভুয়া উইন্ডোজ-১১ ইনস্টলে ম্যালওয়্যারে ভরে যেতে পারে পিসি

প্রযুক্তি ডেস্ক

কম্পিউটার ব্যবহারকারী হিসেবে আপনার যেসব বিষয়ে খুবই সতর্ক থাকা প্রয়োজন তার মধ্যে কম্পিউটারের নিরাপত্তা। এই বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ নেই। কম্পিউটারের নিরাপত্তা বিষয়ে আপনি যদি একেবারেই নতুন এবং অনভিজ্ঞ হন তাহলে এ ক্ষেত্রে আপনাকে সহায়তা দিতে পারে বিখ্যাত কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান এইচপি’র ‘থ্রেট রিসার্চ ডিপার্টমেন্ট’। 

সম্প্রতি এইচপি’র ‘থ্রেট রিসার্চ ডিপার্টমেন্ট’ এমন একটি ভুয়া সাইটের খোঁজ পেয়েছে যা অনেক কম্পিউটার ব্যবহারকারীকে ভুয়া উইন্ডোজ-১১ আপডেটের প্রস্তাব পাঠাতে সক্ষম। যদি কোনো ব্যবহারকারী সেই প্রস্তাবে সাড়া দিয়ে পিসি আপডেট করে ফেললে পিসি আপডেটের পরিবর্তে ভরে যেতে পারে ম্যালওয়্যারে। কম্পিউটার বিষয়ক ম্যাগাজিন পিসি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। 

ঘটনাটি বেশ চিত্তাকর্ষক। windows-upgraded. com নামের একটি সাইটের পরিচালকেরা মাইক্রোসফটের উইন্ডোজ-১১ এর ধরনটি নিখুঁতভাবে কপি করেছে। পরে তাঁরা সেই কপিটি বিভিন্ন ব্যবহারকারীর কাছে পাঠিয়েছে। সেখানে ব্যবহারকারীরা দেখতে পান ‘Download Now’ লেখা অপশনটি। তবে যারাই এই অপশনে ক্লিক করেছেন তারাই প্রতারণার শিকার হয়েছেন। কেননা, ওই অপশনে ক্লিক করার পর ব্যবহারকারীরা ‘Windows 11 InstallationAssistant. exe’ নামে একটি ১.৫ মেগাবাইটের একটি জিপ ফাইল ডাউনলোড হতে দেখেন—যা প্রকৃতপক্ষে JPEG ফাইলের আড়ালে ডাইনামিক-লিংক লাইব্রেরি (ডিএলএল) ফাইল হিসেবে একগাদা ম্যালওয়্যার ডাউনলোড করে। 

এই ম্যালওয়্যারগুলো ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়। এই তালিকায় আছে ব্যবহারকারীর নাম, কম্পিউটারে জমা করে রাখা বিভিন্ন পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড নম্বরসহ আরও একাধিক বিষয়। 

এর আগেও বিভিন্ন সময় এমন একাধিক ভুয়া বিষয় দেখা গিয়েছে। এইচপি’র এই বিশ্লেষণ আমাদের মনে করিয়ে দেয় যে সফটওয়্যার ডাউনলোড সাইটগুলো সম্পর্কে সর্বদা সতর্ক থাকতে হবে এবং সব সময় সেই অ্যান্টি-ভাইরাস স্ক্যানারটি চালু রাখতে হবে। 

নজরদারিতে ফুটবলপ্রেমীরা!

মেপে দেখুন কৃত্রিম বুদ্ধিমত্তার মগজে আপনার গুরুত্ব কতটুকু

ফেসবুক-ইনস্টাগ্রামে পোস্ট করা কেন কমিয়ে দিচ্ছে মানুষ

আইফোনের হার্ডওয়্যারে ত্রুটি, ঝুঁকিতে ব্যবহারকারীরা

লিথিয়ামের বিকল্প হতে পারে চীনের নতুন সোডিয়াম-আয়ন ব্যাটারি

চীনের নতুন বাণিজ্য অস্ত্র ‘ইন্ডিয়াম’ কী, এটি কী কাজে লাগে

এআই কোম্পানি বেচে রাতারাতি বিলিয়নিয়ার ভারত ও পাকিস্তানি বংশোদ্ভূত দুই তরুণ

১৫ বছরের আগে সোশ্যাল মিডিয়া ব্যবহার নয়, আরব আমিরাতের আদেশ জারি

আইফোনসহ অ্যাপলের সব পণ্যের দাম বাড়বে—জানালেন টিম কুক

২২০০ কোটি ডলারে রোকু কিনছে ফক্স, স্ট্রিমিং বাজারে নতুন সমীকরণ