হোম > প্রযুক্তি

হোয়াটসঅ্যাপে চ্যানেল খুঁজে পেতে এল নতুন ফিচার

চ্যানেল দ্রুত খুঁজে পাওয়ার জন্য নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। চ্যানেলগুলোকে বিষয়ভিত্তিক কয়েকটি বিভাগে ভাগ করবে প্ল্যাটফর্মটি। ফলে পছন্দের চ্যানেলগুলো সহজেই খুঁজে পাবে ব্যবহারকারীরা। 

ফিচারটি এখনো পরীক্ষা–নিরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। হোয়াটসঅ্যাপের বিভিন্ন তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ডাব্লুএবেটাইনফো বলেছে, ফিচারটির একটি কোড অ্যান্ড্রয়েড ২.২৪. ১০.১৭ সংস্করণে পাওয়া গেছে। ফিচারটির একটি স্ক্রিনশট প্রকাশ করেছে ওয়েবসাইটটি। তবে চ্যানেলের নতুন পেজটি ব্যবহারকারীদের জন্য কবে উন্মোচন হবে তা স্পষ্ট নয়। ফিচারটি ব্যবহার করার জন্য হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণটি স্মার্টফোনে ইনস্টল করতে হবে। 

লাইফস্টাইল, বিজনেস, এন্টারটেইনমেন্ট, নিউজ, ইনফরমেশন, স্পোর্টস, অর্গানাইজেশন ও পিপল—এই কয়টি বিভাগে চ্যানেলগুলোকে ভাগ করবে হোয়াটসঅ্যাপ। প্রতিটি চ্যানেল বিষয়ভিত্তিক বিভাগের মধ্যে থাকবে। ফলে ব্যবহারকারীদের কষ্ট করে পছন্দের চ্যানেল খুঁজে বরে করতে হবে না। যেমন: কেউ যদি খেলার চ্যানেল ইএসপিএন খুঁজে পেতে চায় তাহলে তাকে স্পোর্টস বিভাগে চ্যানেলটি খুঁজতে হবে। 

ফিচারটি চালু হলে স্বয়ক্রিয়ভাবে এসব বিভাগের আওতাধীন হবে চ্যানেলগুলো। 

আইওএসের ব্যবহারকারীদের ক্যামেরার জুম নিয়ন্ত্রণের জন্য নতুন ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে হোয়াটসঅ্যাপ। এটি আইওএসের বেটা ২৪.০. ৯.১০. ৭৫ সংস্করণে চালু রয়েছে। এ জন্য হোয়াটসঅ্যাপের ক্যামেরায় নতুন একটি বাটন যুক্ত করা হয়েছে। ফলে ভিডিও ধারণের সময় বিনা বাধায় ক্যামেরার লেন্স জুম করা যাবে। 

এ ছাড়া হোয়াটসঅ্যাপ চ্যানেলের মেসেজ কপি করে অন্যান্য প্ল্যাটফর্মে শেয়ারের সুবিধাও দিচ্ছে মেটা। 

হোয়াটসঅ্যাপের ‘কমিউনিটি’ ট্যাবের জন্য বেশ কয়েকটি ফিচার উন্মোচন করেছে হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে হোয়াটসঅ্যাপের বিভিন্ন কমিউনিটিতে ইভেন্ট তৈরি করা যাবে ও কমিউনিটি সদস্যদের আমন্ত্রণ করা যাবে। এ ছাড়া অ্যাডমিনের নির্দিষ্ট পোস্টে প্রতিক্রিয়া জানাতে পারবে কমিউনিটির সদস্যরা। আবার ফোন নম্বরের সঙ্গে নোট যুক্ত করার ফিচার হোয়াটসঅ্যাপের ২.২৪. ৯.২৭ এর বেটা সংস্করণে দেখতে পাওয়া গেছে।

শেয়ারবাজারে নাম লেখাতে আবেদন স্পেসএক্সের, ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক

প্রথমে ‘ওয়ার্ক ফ্রম হোম’, ভোর ৪টায় ই-মেইলে ৮০০০ কর্মী ছাঁটাই

এআই দিয়ে সর্বশেষ উপন্যাস লিখলেন নোবেলজয়ী লেখক

ওপেনএআইয়ের বিরুদ্ধে করা মামলায় হারলেন মাস্ক

রোদে ত্বক পোড়ার অভিজ্ঞতা: শক্তি সংরক্ষণের নতুন প্রযুক্তি

ইনস্টাগ্রাম ‘ইনস্ট্যান্টস’ ফিচারে ছবি চলে যাওয়া ঠেকাতে যা করবেন

ম্যালওয়্যার ঠেকাতে নতুন ডিভাইস ‘সাইলেন্টগ্লাস’

স্মার্ট চশমা বাস্তব করছে ‘লেটিনএআর’

উদ্ভাবনে বিশ্বে ‘এক নম্বর’ ইসরায়েল: ইলন মাস্ক

‘ইনস্টাগ্রাম মেয়েদের জন্য’, পুরুষ ব্যবহারকারীদের ব্যঙ্গ করলেন মাস্ক