হোম > প্রযুক্তি

গুগল শিটস: দৈনন্দিন কাজের আধুনিক ও স্মার্ট সমাধান

শফিকুর রহমান

প্রতীকী ছবি

তথ্যপ্রযুক্তির এই যুগে কাজের গতি ও স্বচ্ছতা বাড়াতে গুগল শিটস এক অপরিহার্য নাম। এটি গুগল পরিচালিত একটি ক্লাউডভিত্তিক ফ্রি স্প্রেডশিট প্রোগ্রাম।

গুগল শিটসের বড় সুবিধা হলো, যেকোনো জায়গা থেকে যেকোনো ডিভাইসে ফাইল অ্যাকসেস করা যায়। এর মাধ্যমে একাধিক ব্যবহারকারী রিয়েল-টাইমে একসঙ্গে কাজ করতে পারেন, যা দলীয় কাজের ক্ষেত্রে অত্যন্ত কার্যকর। এ ছাড়া এই প্রোগ্রামে প্রতি মুহূর্তের পরিবর্তন ক্লাউডে স্বয়ংক্রিয়ভাবে বা অটো সেভ হয়ে যায়। ফলে ডেটা হারানোর ভয় থাকে না।

■ কেন ব্যবহার করবেন গুগল শিটস

এক্সেলের সঙ্গে তুলনা করা হলে দেখা যায় যে এক্সেল ডেস্কটপভিত্তিক এবং বড় ডেটা সেট বা জটিল ক্যালকুলেশনের জন্য অত্যন্ত শক্তিশালী। তবে গুগল শিটস অনলাইনভিত্তিক ও রিয়েল-টাইম কোলাবরেশনের জন্য সেরা টুল। গুগল শিটসের বেশ কিছু গুরুত্বপূর্ণ কার্যকারিতা রয়েছে। সেগুলো হলো—

» গাণিতিক হিসাব: অনেক সেলের সংখ্যার যোগফল নির্ণয়ে SUM(), সংখ্যার গড় বের করতে AVERAGE() এবং শর্তের ওপর ভিত্তি করে মান নির্ধারণ করতে IF() ফর্মুলা ব্যবহৃত হয়।

» ডেটা বিশ্লেষণ: বিশাল ডেটা সেট থেকে নির্দিষ্ট তথ্য খুঁজে পেতে VLOOKUP() এবং ডেটা আলাদা করে দেখার জন্য FILTER() ফাংশনগুলো দারুণ কার্যকর। এ ছাড়া বিশাল ডেটা সেট সামারি বা বিশ্লেষণ করার জন্য পিভট টেবিল ব্যবহার করা যায়।

» কাজের নিয়ন্ত্রণ: ডেটা ভ্যালিডেশনের মাধ্যমে সেলের ভেতর কোন ধরনের তথ্য ইনপুট দেওয়া যাবে, তা নির্দিষ্ট বা সীমাবদ্ধ করে দেওয়া যায়। পাশাপাশি কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মাধ্যমে নির্দিষ্ট শর্তের ওপর ভিত্তি করে সেলের ব্যাকগ্রাউন্ড বা টেক্সটের রং পরিবর্তন করা সম্ভব।

» সহজ শেয়ারিং: শেয়ার বাটনের মাধ্যমে অন্যদের সঙ্গে ফাইলটি শেয়ার করা যায় এবং দেখার, মন্তব্যের বা সম্পাদনার অনুমতি দেওয়া যায়।

» সাধারণ ভুল, সমাধান এবং সীমাবদ্ধতা: ব্যবহারকারীরা প্রায়ই ফর্মুলা টাইপ করার সময় ভুল সিনট্যাক্স ব্যবহার করেন বা সেলের রেফারেন্স সঠিকভাবে দিতে পারেন না। ফলে Error দেখা দেয়।

এর সমাধান হলো, ফর্মুলা বারের সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং প্রতিটি ফর্মুলার গঠন পুনরায় যাচাই করা। এ ছাড়া অনেকে বড় ডেটা সেট নিয়ে কাজ করার সময় শিট ধীরগতির হওয়ার সমস্যায় পড়েন। এর মূল কারণ গুগল শিটসের কিছু সীমাবদ্ধতা। এটি এক্সেলের মতো বিশাল ডেটা সেট বা অত্যন্ত জটিল গাণিতিক হিসাবের ক্ষেত্রে ডেস্কটপ-ভিত্তিক সফটওয়্যারের মতো দ্রুত কাজ করতে পারে না। তাই অত্যন্ত ভারী ডেটা সেটের জন্য এক্সেল ব্যবহার করা বুদ্ধিমানের কাজ। তবে সাধারণ ও কোলাবোরেটিভ কাজের জন্য গুগল শিটস অতুলনীয়। যাঁরা দ্রুত, স্মার্ট এবং দলগতভাবে কাজ করতে চান, তাঁদের জন্য গুগল শিটস একটি অসাধারণ মাধ্যম।

২২০০ কোটি ডলারে রোকু কিনছে ফক্স, স্ট্রিমিং বাজারে নতুন সমীকরণ

কৃত্রিম বুদ্ধিমত্তার মায়াজাল: এআই কি আমাদের অলস করে দিচ্ছে

সাইবার হামলা থেকে সমুদ্রপথের নিয়ন্ত্রণ, কী চাইছে চীন

মেটা অ্যাপসে ফুটবল উন্মাদনা, কোথায় কী আছে

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করছে ব্রিটেন

একাকিত্ব দূর করতে দক্ষিণ কোরিয়ার প্রবীণদের সঙ্গী ‘এআই পুতুল’

ধীরে ধীরে সচল হচ্ছে ফেসবুক

হঠাৎ ফেসবুক-মেসেঞ্জারে বিভ্রাট

এআই দিয়ে নথি লিখে ধরা, উভয় পক্ষের আইনজীবী বহিষ্কার, মামলা খারিজ

সব ভারতীয় কর্মী ছাঁটাই করল মার্কিন কোম্পানি, রাতারাতি বেকার ২৫০