হোম > প্রযুক্তি

স্যামসাং এস ২৩ আলট্রা

অনিন্দ্য চৌধুরী অর্ণব

স্যামসাং এস ২৩ সিরিজ নিয়ে বাজারে ঝড় তুলেছে স্যামসাং। স্ল্যাব-স্টাইল স্মার্টফোন হিসেবে এ বছর তারা বাজারে এনেছে গ্যালাক্সি সিরিজের মোবাইল ফোন এস ২৩ আলট্রা। 

লুক ও ডিসপ্লে: এস ২৩ আলট্রা মডেলে থাকছে ৬ দশমিক ৮ ইঞ্চির ১২০ হার্টজ ডায়নামিক ২এক্স এএমওএলইডি ডিসপ্লে। ১৪৪ গপি/কিউএইচডি রেজল্যুশন ও ১৭৫০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে মডেলটিতে। এতে গরিলা গ্লাস ভিকটাস প্লাস ব্যবহার করা হয়েছে। এটি সবুজ, ফ্যান্টম ব্ল্যাক ও ক্রিম—এই তিন রঙে পাওয়া যাচ্ছে।

প্রসেসর ও স্টোরেজ: এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ২ চিপসেট। ইউআই ৫ দশমিক ১-এর ওপরে অ্যানড্রয়েড ১৩ কাজ করছে। ১২ জিবি+ ২৫৬ জিবি, ১২ জিবি+ ৫১২ জিবি এবং ১২ জিবি+ ১ টেরাবাইট—এই তিন রকম স্টোরেজ এনেছে স্যামসাং। 

ক্যামেরা: বহুল আলোচিত ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ছাড়াও সঙ্গে রয়েছে ১০ মেগাপিক্সেল জুম ক্যামেরা, একটি ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা
এবং ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা। ভিডিও কোয়ালিটিও যথেষ্ট ভালো ফোনটির। ৮কে/৩০পি ভিডিও রেকর্ডিং সম্ভব স্যামসাং গ্যালাক্সি এস ২৩ আলট্রা মোবাইলে।

ব্যাটারি: স্ট্যান্ডার্ড ৫০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে এতে। এটি দেবে সাড়ে আট ঘণ্টার স্ক্রিনটাইম। একবার ফুল চার্জ করলে অন্তত ২০ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ মিলবে। ৪৫ ওয়াটের সুপার ফাস্ট চার্জিং, তবে চার্জার দেওয়া হয়নি মোবাইল ফোনটির সঙ্গে।

ডেটা সেন্টার ছাড়াই প্রতিলিপি বানাবে এআই, হয়ে উঠবে ভয়ংকর ‘ওয়ার্ম’

উন্নয়নশীল দেশগুলোর রূপান্তর ঘটাতে পারে ‘ছোট এআই’: বিশ্বব্যাংক

এআই দিয়ে লেখা পোস্টে বিরক্ত লিংকডইন, গুরুত্ব দেবে মানুষের নিজস্ব চিন্তায়

অ্যাপলের ফোল্ডেবল ফোনে চীনের অবদান রয়েছে: টিম কুক

টেসলার ‘উড়ন্ত গাড়ি’

অনলাইনে আকর্ষণীয় পণ্যের বিজ্ঞাপন দিয়ে বিশ্বজুড়ে গুপ্তচরবৃত্তি চালিয়েছে ইসরায়েলি কোম্পানি

কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে জার্মানিতে রোবট জব্দ, আটক ২

ওপেনএআই কার্যালয়ে গোপন রেকর্ডিং ডিভাইস স্থাপন, বহিষ্কৃত কর্মী গ্রেপ্তার

চীনে এআই চিপে এনভিডিয়ার আধিপত্যে ধাক্কা, বাজিমাত করছে হুয়াওয়ে

কাজের ধরন বদলে দিয়েছে আলোচিত ১০ এআই টুলস