হোম > প্রযুক্তি

সাবমেরিন কেব্‌ল রক্ষণাবেক্ষণে ইন্টারনেট সেবা ব্যাহতের আশঙ্কা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

দেশের দ্বিতীয় সাবমেরিন কেব্‌ল সিমিউই ৫-এ রক্ষণাবেক্ষণ কাজের কারণে কয়েক দিন ইন্টারনেট সেবায় ধীরগতি বা আংশিক বিঘ্ন দেখা দিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন কেব্‌লস কোম্পানি (বিএসসিপিএলসি)। বুধবার (৮ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি এসব কথা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুয়াকাটায় স্থাপিত সিমিউই ৫-এ একটি রক্ষণাবেক্ষণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এই কার্যক্রম ৯ এপ্রিল রাত ১০টা থেকে শুরু হয়ে ১৩ এপ্রিল সকাল ৬টা পর্যন্ত চলবে। সময় লাগবে ৩ দিন ৮ ঘণ্টা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই রক্ষণাবেক্ষণ কাজের জন্য সিমিউই ৫ কেব্‌লের মাধ্যমে সিঙ্গাপুরমুখী সার্কিটগুলো সাময়িকভাবে প্রভাবিত হবে। ফলে গ্রাহকেরা ইন্টারনেটের ধীরগতি বা আংশিক সেবা বিঘ্নের সম্মুখীন হতে পারেন। তবে এ সময় দেশের প্রথম সাবমেরিন কেব্‌ল সিমিউই ৪-এর মাধ্যমে বিকল্পভাবে ইন্টারনেট সেবা চালু থাকবে বলে জানানো হয়েছে।

বিএসসিপিএলসি জানায়, রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে সংশ্লিষ্ট কনসোর্টিয়ামের সঙ্গে সমন্বয় করে দ্রুত কাজ শেষ করার চেষ্টা করা হবে, যাতে নির্ধারিত সময়ের মধ্যেই স্বাভাবিক সেবা পুনরুদ্ধার করা যায়।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

যুক্তরাজ্যে কিশোর-কিশোরীদের জন্য সোশ্যাল মিডিয়া ‘কারফিউ’, কতটা কাজে দেবে

এক দিনেই ৬৮ বিলিয়ন ডলার উধাও, ইতিহাসের সবচেয়ে বড় পতনের মুখে আইবিএম

অর্ধশতাব্দীর অমীমাংসিত গণিত-ধাঁধা সমাধান করল চ্যাটজিপিটি

কিশোর-কিশোরীদের ‘ইটিং ডিজঅর্ডার’ কনটেন্ট দেখার পরামর্শ দিচ্ছে ইউটিউব, দাবি গবেষকদের

প্রযুক্তি খাতের শীর্ষ ১০ সিইও

চীনে বিশ্বের সবচেয়ে বড় ফিউশন রি-অ্যাক্টরের সুপারকন্ডাক্টিং চুম্বক উন্মোচন

কৃত্রিম বুদ্ধিমত্তার নিখুঁত ফাঁদ চেনার উপায়

সৈকতে স্পেস বল

মোবাইল ফোন শিল্পকে জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছে সরকার: টেলিযোগাযোগমন্ত্রী

টেলিটক বিক্রির পরিকল্পনা নেই, আপগ্রেডের উদ্যোগ: সংসদে আইসিটিমন্ত্রী