হোম > প্রযুক্তি

অ্যাকুস্টিক ইলেকট্রিক গিটার লাভা মি থ্রি

অনিন্দ্য চৌধুরী অর্ণব

গিটারপ্রেমীদের জন্য সুখবর। লাভা মিউজিক বাজারে এনেছে তৃতীয় প্রজন্মের নতুন একটি অ্যাকুস্টিক ইলেকট্রিক গিটার লাভা মি থ্রি। এটি এখন উজ্জ্বল সোনালি রঙে পাওয়া যাচ্ছে। এর আগে লাভা মি থ্রি স্পেস ছাই রং, সাদা, হালকা সোনালি, গোলাপি, নীল ও লাল রঙে পাওয়া যেত।

সূর্যোদয় বা সূর্যাস্তের সময় আকাশে যে সোনালি আলো ছড়িয়ে পড়ে, লাভা মিউজিক কোম্পানির এ গিটারের রংটাও সে রকম করা হয়েছে। উজ্জ্বল এবং উষ্ণ সোনালি রঙের সঙ্গে একটি উজ্জ্বল ধাতব আভা যোগ করা হয়েছে। এটির ইউনিবডি তৈরি হয়েছে এয়ার সনিক ২ ও কার্বন ফাইবার—এই দুয়ের মিশেলে। ফলে আবহাওয়ার কোনো প্রভাব এই গিটারে পড়বে 
না।

ফ্রিবুস্ট ২.০সহ এল৩ প্রিয়েম্প বৈশিষ্ট্যযুক্ত হওয়ার ফলে যুগান্তকারী অ্যাকুস্টিক প্রযুক্তি শিল্পসম্মত শব্দ উৎপন্ন করবে। এই গিটারে 
আছে উন্নত হাই লাভা সিস্টেমে চালিত সাড়ে তিন ইঞ্চি মাল্টি-টাচ ডিসপ্লে।

লাভা মিউজিক এই স্মার্ট গিটারে যুক্ত করেছে নতুন চারটি ফিচার, নেবুলা, ডেজার্ট রোজ, ক্যাসেট এবং এজ অফ ব্রেকআপ। এটি ৩৬ ও ৩৮ ইঞ্চির দুটি আকারে পাওয়া যায়। গিটারটি চার্জ হবে গিটার রাখার স্ট্যান্ডেই। গিটার টিউন নিয়ে যে যন্ত্রণা গিটারপ্রেমীদের সহ্য করতে হয়, এই স্মার্ট গিটারে তা থাকছে না। আছে টেম্পো কম-বেশি করার ব্যবস্থা, রেকর্ডিং সুবিধা, বিভিন্ন ইফেক্ট, প্র্যাকটিস মুডে 
গিয়ে আপনি চাইলে প্র্যাকটিসও করতে পারবেন এই গিটারে। শুধু তা-ই নয়, এখানে নানাভাবে আপনাকে ট্রেনিংও করা হবে এবং আপনার ভুল ধরিয়ে দেওয়ার সঙ্গে সঠিক নোট শিখিয়ে দেবে 
এই গিটার। এটি কিনতে বাংলাদেশি মুদ্রায় গুনতে হবে ১ লাখ ২০ হাজার থেকে ১ লাখ ৪০ হাজার টাকা।

সূত্র: গিটার ওয়ার্ল্ড

ডেটা সেন্টার ছাড়াই প্রতিলিপি বানাবে এআই, হয়ে উঠবে ভয়ংকর ‘ওয়ার্ম’

উন্নয়নশীল দেশগুলোর রূপান্তর ঘটাতে পারে ‘ছোট এআই’: বিশ্বব্যাংক

এআই দিয়ে লেখা পোস্টে বিরক্ত লিংকডইন, গুরুত্ব দেবে মানুষের নিজস্ব চিন্তায়

অ্যাপলের ফোল্ডেবল ফোনে চীনের অবদান রয়েছে: টিম কুক

টেসলার ‘উড়ন্ত গাড়ি’

অনলাইনে আকর্ষণীয় পণ্যের বিজ্ঞাপন দিয়ে বিশ্বজুড়ে গুপ্তচরবৃত্তি চালিয়েছে ইসরায়েলি কোম্পানি

কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে জার্মানিতে রোবট জব্দ, আটক ২

ওপেনএআই কার্যালয়ে গোপন রেকর্ডিং ডিভাইস স্থাপন, বহিষ্কৃত কর্মী গ্রেপ্তার

চীনে এআই চিপে এনভিডিয়ার আধিপত্যে ধাক্কা, বাজিমাত করছে হুয়াওয়ে

কাজের ধরন বদলে দিয়েছে আলোচিত ১০ এআই টুলস