হোম > খেলা > টেনিস

ফেদেরারের সঙ্গে তুলনা নিয়ে আলকারাস বললেন ‘অসম্ভব’

এবারই প্রথম খেলতে নেমেছিলেন লেভার কাপ। আর তাতেই বাজিমাত কার্লোস আলকারাসের। লেভার কাপ একক পারফরম্যান্সের টুর্নামেন্ট না হলেও ইউরোপকে শিরোপা জেতাতে কোর্টে নেতৃত্ব দিয়েছেন ২১ বছর বয়সী এই স্প্যানিয়ার্ডই। একক ও দ্বৈত মিলিয়ে মোট ৯টি ম্যাচ খেলেছেন—জিতেছেন আটটিতেই। বাকি বিশ্ব দলের টেলর ফ্রিটজকে ৬-২, ৭-৫ গেমে হারিয়ে পরশু যখন শিরোপা নিয়ে উদ্‌যাপনে মত্ত আলকারাস, তখন তাঁর দিকে তাকিয়ে হয়তো অনেকেরই তিনটি শব্দ মনে পড়েছে—ভিনি, ভিডি, ভিসি। যার অর্থ—এলেন, দেখলেন, জয় করলেন! 

ফর্মে শীর্ষে থাকা এই স্প্যানিয়ার্ডের মধ্যে অনেকেই ছায়া দেখেন টেনিস কিংবদন্তি রজার ফেদেরারের। লেভার কাপ শেষে প্রসঙ্গটা সামনে এলে ‘অসম্ভব’ বলে তা উড়িয়েই দিলেন আলকারাস, ‘সেই পর্যায়ে যাওয়ার এখনো অনেক দূরে অবস্থান আমার। তবে একদিন যাওয়ার আশা রাখি। কিন্তু এটা (ফেদেরারের সঙ্গে তুলনা) সত্যিই সম্ভব।’ 

২০১৭ সালে প্রবর্তিত লেভার কাপের প্রথম তিন আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ইউরোপ। তবে ২০২২ ও ২০২৩ সালে ঘুরে দাঁড়িয়ে শিরোপা জেতে বিশ্ব দল। দুই বছর বিরতি দিয়ে এবার সাফল্যের ধারায় ফিরেছে ইউরোপ।

শাহ্জালাল ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় টেনিস টুর্নামেন্টের সফল সমাপ্তি

বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে আলকারাজের আবেগময় বার্তা

বিশ্বকাপে আজ ফাইনালের আগে আরেক ‘ফাইনাল’

আর্থিক সহায়তা নিয়ে আইসিসির কড়া সমালোচনায় যুক্তরাষ্ট্রের ক্রিকেটার

লাহোরে আইসিসি-পিসিবির বৈঠকে কী পেতে পারে বাংলাদেশ

২৫তম শিরোপা কি অধরাই থাকবে জোকোভিচের

জোকোভিচকে হারিয়ে আলকারাসের ইতিহাস

জোকোভিচ নাকি আলকারাস, ফাইনালে স্বপ্নপূরণ হবে কার

সাবালেঙ্কাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি রিবাকিনা

৩ বছর পর ফের ফাইনালে সাবালেঙ্কা-রিবাকিনা