হোম > খেলা > ক্রিকেট

বিশ্বকাপের ফরম্যাট বদলানোয় কী কী যুক্তি দেখাল আইসিসি

ক্রীড়া ডেস্ক    

বদলে গেছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সংস্করণ। ছবি: সংগৃহীত

২০১৯ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের তুলনায় দল বাড়ছে আগামী ওয়ানডে বিশ্বকাপে। দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে হতে যাওয়া বিশ্বকাপে দল সংখ্যা বেড়ে হয়েছে ১৪। তবে দল সংখ্যা বাড়লেও খেলার ফরম্যাট একেবারে আলাদা। মূলত টুর্নামেন্ট আকর্ষণীয় করতেই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) সংস্করণ বদলেছে বলে জানা গেছে।

সবশেষ দুই ওয়ানডে বিশ্বকাপে ১০ দলের টুর্নামেন্ট হওয়ায় সমালোচনা কম হয়নি। আগামী ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে দল সংখ্যা বেড়ে ১৪ হয়েছে ঠিকই। তবে এবার আর সেটা ২০১১ ও ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের মতো হচ্ছে না। ২০১১, ২০১৫ সালে সাতটি করে দল নিয়ে দুই গ্রুপে ভাগ করে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনালের পর ফাইনাল—এভাবেই হয়েছিল টুর্নামেন্ট। কিন্তু ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে রয়েছে সুপার সিরিজও। র‍্যাঙ্কিংয়ের তলানিতে থাকা তিন দল নিয়েই মূলত হতে যাচ্ছে সুপার সিরিজ।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদলানোয় কী কী যুক্তি আইসিসির রয়েছে, সেটা নিয়ে এক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে ক্রিকবাজ। সেখানে কমপক্ষে আটটি কারণ দেখানো হয়েছে। চলুন দেখে নেওয়া যাক ক্রিকবাজের অনুসন্ধানে উঠে আসা কারণসমূহ:

সহযোগী দেশগুলোর সুযোগ: পূর্ণ সদস্যদেশগুলোর সঙ্গে সহযোগী দেশগুলোও মূল পর্বে জায়গা করে নেওয়ার লড়াইয়ে থাকছে। নতুন ফর‍ম্যাটে উদীয়মান দেশগুলোর সম্ভাবনা যেমন টিকে থাকবে, টুর্নামেন্টও আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে।

১৪ দলের বিশ্বকাপ বহাল: ১৪ দল নিয়েই হচ্ছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ।

নতুন তিন স্তরের ফরম্যাট: এবারের বিশ্বকাপ হবে মূলত পাঁচ ধাপে। সেমিফাইনাল-ফাইনালের আগে অন্তত তিনটি ধাপ পেরোতে হবে। সুপার সিরিজ, গ্রুপ পর্ব ও সুপার সেভেন হবে নকআউট পর্বের আগে। সুপার সিরিজে হবে ৬ ম্যাচ। গ্রুপ পর্ব ও সুপার সেভেনে থাকছে ৩০ ম্যাচ এবং ২১ ম্যাচ। এরপর দুই সেমিফাইনাল ও ফাইনালসহ হবে ৬০ ম্যাচ।

সুপার সিরিজ: র‍্যাঙ্কিংয়ে তলানিতে থাকা তিনটি দল সুপার সিরিজে একে অপরের মুখোমুখি হবে। এ সিরিজে বিজয়ী দল বাকিদের সঙ্গে টুর্নামেন্টের মূল পর্বে যোগ দেবে।

গ্রুপ পর্ব: বাকি ১২ দলকে ছয়টি করে দুই গ্রুপে ভাগ করা হবে।

সুপার সিক্সের পরিবর্তে সুপার সেভেন: গ্রুপ পর্বের সেরা দলগুলো জায়গা করে নেবে নতুন করে চালু হওয়া ‘সুপার সেভেন’ পর্বে। এখান থেকে প্রথম চার দল উঠবে সেমিফাইনালে।

বাদ ‘ডেড রাবার’ ম্যাচ: টুর্নামেন্ট মাঝেমধ্যে এমন এক পর্যায়ে এসে পৌঁছায়, যেখানে অনেক ম্যাচ গুরুত্বহীন হয়ে পড়ে। এবার আর ব্যাপারটা সেরকম থাকছে না। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ হবে অনেক উত্তেজনাপূর্ণ।

ক্রিকেটপ্রেমীদের বাড়তি উন্মাদনা: সংস্করণ বদলে যাওয়ায় ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ অনেক রোমাঞ্চকর ও উত্তেজনাপূর্ণ হবে বলে আশা করা যাচ্ছে।

২০২৭ সালেও ২০১৯ ও ২০২৩ আসরের মতো ১০ দলের বিশ্বকাপ আয়োজন করা যায় কি না, তা নিয়ে আইসিসির ওয়ার্কিং গ্রুপের মধ্যে আলোচনা হয়েছে। কমিটির একাধিক সদস্য এমন প্রস্তাবে নাকি সায়ও দিয়েছিলেন। তবে ১৪ দলের বিশ্বকাপ আয়োজন থেকে এক চুলও সরেনি আইসিসি।

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় হতে যাওয়া ১৪ দলের ওয়ানডে বিশ্বকাপে তাই আনা হয়েছে পরিবর্তন। এ বিষয়ে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে ক্রিকবাজের প্রতিবেদন থেকে জানা গেছে, ক্রিকেটের মান আরও উঁচুতে নেওয়া, দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বাড়ানো এবং শুরু থেকে শেষ পর্যন্ত ক্রিকেটপ্রেমীদের আগ্রহ ধরে রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উদাহরণ হিসেবে ১৯ জুলাই নিউজার্সিতে শেষ হওয়া ৪৮ দলের ফুটবল বিশ্বকাপের কথাও বলা যায়। ১২ গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন-রানার্সআপ তো বটেই, এমনকি সেরা তৃতীয় দল হিসেবে নেওয়া হয় ৮ দল। এরপর শেষ বত্রিশ, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল—সব মিলিয়ে ১০৪ ম্যাচ হয়েছে বিশ্বকাপে। সদ্য সমাপ্তে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’র আয়োজক ছিল যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ৩৯ দিন ধরে চলা টুর্নামেন্টের সমাপ্তি হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে স্পেন দ্বিতীয়বারের মতো জিতেছে বিশ্বকাপ।

ভারত সিরিজে ভরাডুবির পর নেতৃত্ব ছাড়লেন আফগান ক্রিকেটার

জিম্বাবুয়েতে ভরাডুবি হলেও অস্ট্রেলিয়ায় ভালো খেলবে বাংলাদেশ

বাংলাদেশ সিরিজ দিয়েই ফিরছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক, বাদ কারা

না ফেরার দেশে গ্যারি সোবার্স

আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ

জিম্বাবুয়ের কাছে বাজে হারে সিরিজ শুরু করল বাংলাদেশ

স্বীকৃতির সঙ্গে আইসিসিতে শীর্ষ পদও পেলেন তামিম

বিশ্বকাপের ফরম্যাট বদলাল আইসিসি

জিম্বাবুয়ের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ, তিন বছর পর ফিরলেন ইয়াসির

প্রত্যাবর্তন রাঙিয়ে মাসসেরার তালিকায় মোসাদ্দেক