হোম > খেলা > ক্রিকেট

নাঈমের বিশ্বাস, চট্টগ্রামে বাংলাদেশ জিতবে

আজকের পত্রিকা ডেস্ক­

নাঈম হাসান আত্মবিশ্বাসী, চট্টগ্রামে বাংলাদেশ ভালো করবে। ছবি: বিসিবি

মিরপুরে হেরে যাওয়ার পর বাংলাদেশের সামনে এখন সিরিজ বাঁচানোর তাড়া। চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে সমতায় ফেরার টেস্টে বাংলাদেশ জিতবে বলেই বিশ্বাস নাঈম হাসানের।

আজ বিসিবির এক ভিডিও বার্তায় চট্টগ্রামের ছেলে নাঈম বলেন, ‘যদি একাদশে সুযোগ পাই, চেষ্টা করব ঘরের মাঠে আমিই ম্যাচ জেতাতে। আমি ম্যাচ জেতাব, এভাবে দলের সবাই চিন্তা করলে যে ক্লিক করবে সেই জেতাবে। আমিই ঘরের মাঠে ম্যাচ জেতাব, সে চেষ্টাই করব।’ নাঈম আত্মবিশ্বাসী জয় দিয়েই তাঁরা সমতায় ফিরবেন সিরিজে, ‘এখানে আশা করি আমরা ভালো একটা ফল পাব, সিরিজে সমতা আনার চেষ্টা করব।’

নাঈমকে বেশি আশাবাদী করছে তাঁদের স্পিন বিভাগ। মিরপুরের চেয়ে চট্টগ্রামের উইকেটের পার্থক্য আছে। সেই পার্থক্য দক্ষিণ আফ্রিকার চেয়ে বাংলাদেশের স্পিনারদের বাংলাদেশকে বেশি সুবিধা দেবে বলে বিশ্বাস নাঈমের, ‘এই মাঠে (চট্টগ্রামে স্লো উইকেট হয়। মিরপুরে ওদের স্পিনাররা অনেক ধীরে বোলিং করেছে। আমাদের স্পিনাররা সে তুলনায় জোরে বোলিং করেছে। এটা আমাদের জন্য ভালো।’ নাঈমের যুক্তি, চট্টগ্রামের উইকেটে এ ধরনের স্পিন খেলতে খুব একটা অসুবিধা হবে না বাংলাদেশের, ‘আমাদের মুশফিক ভাই, সৌরভ ভাই (মুমিনুল) ভালো স্পিন খেলে। মিরপুর ছিল একটু স্কিডি, চট্টগ্রামের উইকেট একটু স্লো। চট্টগ্রামে ব্যাটিং উইকেট হলেও মন্থর হয়ে থাকে, যেটা মানিয়ে নেওয়া যায়। কারণ, আমাদের স্পিন বিভাগ ভালো। স্পিনে ওদের চেয়ে জোরে বল করতে পারি আমরা।’

নিজের ঘরের মাঠ বলেই নাঈমের কাছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম সব সময়ই অন্যরকম। বললেন, ‘এটা নিজের হোম গ্রাউন্ড, খেলতে খুব ভালো লাগে। টেস্ট ক্যারিয়ারের দুইবার ৫ উইকেট পেয়েছি এখানে। এখানে সুযোগ পেলে নিজের শতভাগ দিয়ে চেষ্টা করব। মিরপুরের উইকেট যে ছিল, এখানে উইকেট ভিন্ন। আমাদের স্পিনাররা ভালো ছন্দে আছে। ভালো ফল আসবে আশা করি।’

দ্বিতীয় সারির দল নিয়ে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড

‘পাটা এবং পুতার মাঝখানে পড়ে খেলোয়াড়-কোচ যেন ভর্তা না হয়ে যায়’

ঢাকার পাওনা টাকার নাটকে বিরক্ত বিসিবি

‘তারকাখ্যাতি কাজে লাগিয়ে রাজনীতি করা উচিত না’

মোস্তাফিজের সতীর্থর সঙ্গে ‘বাজে আচরণের’ শাস্তি পেলেন পাকিস্তানি তারকা

কলকাতা অধিনায়কের মন্তব্যের জবাব দিল অস্ট্রেলিয়া

প্রেমিকাকে ২ কোটি ২০ লাখ টাকার মার্সিডিজ উপহার পান্ডিয়ার

বাংলাদেশে আইপিএল সম্প্রচারের চার বছরের চুক্তি বাতিল করল ভারতীয় প্রতিষ্ঠান

আফ্রিদি-রাজারা কেন হোটেল রুমে অতিথি এনেছিলেন

পিএসএলে বল টেম্পারিং বিতর্ক, শাস্তির মুখে মোস্তাফিজের সতীর্থ