হোম > খেলা > ক্রিকেট

শিবলির সেঞ্চুরিতে যুব এশিয়া কাপের সেমিতে বাংলাদেশ

রান তাড়ায় শুরুটা হয়েছিল দুঃস্বপ্নের মতোই। প্রথম ওভারেই দলীয় ১ রানে জিশান আলমকে হারিয়ে ফেলেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কিন্তু ওই শেষ। আরেক ওপেনার আশিকুর রহমান শিবলি সেঞ্চুরি করলে ২০০ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ শ্রীলঙ্কার যুবাদের বিপক্ষে সহজ জয়ই পেয়েছে।

৫৫ বল হাতে রেখে জিতেছে বাংলাদেশ। আর এই জয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ‘বি’ গ্রুপের সেরা হয়ে বাংলাদেশ উঠে গেছে সেমিফাইনালে। জিশানের বিদায়ের পর মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে শক্ত হাতে ব্যাটিংয়ের হাল ধরেন শিবলি। শুরুর ধাক্কা কাটিয়ে উঠতে ৭৪ রানের জুটি গড়েন তাঁরা।

ব্যক্তিগত ৩২ রানে রিজওয়ান বিদায় নিলেও এক প্রান্ত আগলে রেখে দলে কক্ষপথে টেনে নিতে থাকেন শিবলি। তৃতীয় উইকেটে তাঁর সঙ্গে জুটি গড়েন আরিফুল ইসলাম। ১৮ রান করে আরিফুলও বিদায় নেন। তবে দলকে জিতিয়েই যেন মাঠ ছাড়ার পণ করেছিলেন ওপেনার শিবলি। বাংলাদেশ যখন জয়ের বন্দরে নোঙর করে, তখনো তিনি অপরাজিত; তাঁর নামের পাশে জমা হয়েছে ১১৬ রান।

এর আগে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ওপেনিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে দেখেশুনে ৩৭ রান করে শ্রীলঙ্কার দুই ওপেনার পুলিনদু পেরারা ও রবিশান ডি সিলভা। ব্যক্তিগত ২৮ রানে পেরেরাকে আউট করেন পেসার মারুফ মৃধা। সতীর্থকে হারানোর পর দলের অধিনায়ক সিনেট জয়াবর্ধনেকে নিয়েও দ্বিতীয় উইকেটে সমান ৩৭ রানের জুটি গড়েন ডি সিলভা। এই জুটিতেই একটা সময় লঙ্কানদের স্কোর দাঁড়ায় ৭৪/১।

কিন্তু পরের ৪৪ রান যোগ করতেই আর ৪ উইকেট খুইয়ে ফেলে শ্রীলঙ্কা। তখন মনে হয়েছিল, হয়তো ২০০ রানের লক্ষ্যও দিতে পারবে না লঙ্কান যুবারা। কিন্তু বিশ্ব লাহিরু (২৫) ও রুবিশান পেরারা (১৯) কল্যাণে। ৩২ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশ দলের সফলতম বোলার লেগ স্পিনার সিদ্দিকী। ২টি করে উইকেট নিয়েছেন রাব্বি ও মারুফ।

বাংলাদেশের কতজন ক্রিকেটার নাম লিখিয়েছেন লঙ্কান প্রিমিয়ার লিগে

ভারতীয় ভক্ত-সমর্থকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ হেডের স্ত্রীর

বাংলাদেশ সফরে কেন তারকা ক্রিকেটারদের ছাড়া আসছে অস্ট্রেলিয়া, কোচের ব্যাখ্যা

বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তিন প্রার্থী

২ রানে ৬ উইকেট, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্ব রেকর্ড গড়লেন এই বোলার

‘ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে চলে অস্ট্রেলিয়ার ক্রিকেট’

আইপিএলে চিয়ারলিডারকে হেনস্তা করল ভক্ত, পুলিশের হস্তক্ষেপ

আইপিএলে ছেলেকে নিয়ে শচীনের পোস্ট ভাইরাল

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জেতার আশা জয়ের

বিশ্বকাপের আগে বাংলাদেশের মাথাব্যথার কারণ কী