হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশ সিরিজের আগে অস্ট্রেলিয়া দলে চোটের হানা

ক্রীড়া ডেস্ক    

অনুশীলনে কাফে চোট পেয়েছেন দুর্দান্ত ফর্মে থাকা নেসার। ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে অস্ট্রেলিয়ার ঘোষিত ১৩ সদস্যের দলে ছিলেন না মাইকেল নেসার। প্যাট কামিন্স, জশ হ্যাজলউডরা চোটে পড়লে বিকল্প পেসার হিসেবে বিবেচনা করা হয়েছিল তাঁকে। কিন্তু চোটের কারণে মাঠের বাইরে ছিটকে গেলেন নেসার।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর আগে অনুশীলনে কাফে চোট পেয়েছেন দুর্দান্ত ফর্মে থাকা নেসার। চোট থেকে ফিরতে প্রায় এক মাসের পুনর্বাসনে থাকতে হবে। বাংলাদেশ-অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ শুরু হবে আগামী ১৩ আগস্ট। ২২ আগস্ট সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে দুই দল। তাই আসন্ন সিরিজে স্বাগতিকদের কোনো পেসার চোট পেলে বদলি হিসেবে মাঠে নামা হচ্ছে না নেসারের।

নেসারের জন্য অবশ্য অস্ট্রেলিয়ার অপেক্ষাটা খুব বেশি লম্বা হবে না। আগামী অক্টোবরে দক্ষিণ আফ্রিকার মাটিতে তিনটি টেস্ট খেলবে অজিরা। সে সিরিজে তাঁর ফেরার সম্ভাবনা প্রবল।

সবশেষে অ্যাশেজে অস্ট্রেলিয়ার অন্যতম চমক ছিলেন নেসার। কামিন্স ও হ্যাজলউডের অনুপস্থিতিতে সুযোগ পেয়ে ১৯.৯৩ গড়ে ১৫ উইকেট নিয়েছিলেন। গ্যাবায় পেয়েছিলেন ক্যারিয়ারের প্রথম টেস্ট পাঁচ উইকেটের স্বাদ। এ ছাড়া মেলবোর্ন ও সিডনিতে দুটি চার উইকেটের স্পেল করেছিলেন নেসার। সবমিলে অস্ট্রেলিয়ার ৪-১ ব্যবধানে সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি

গত নভেম্বরের পর প্রথমবার চোটে পড়লেন নেসার। এর আগে ২০২৪ সালের নভেম্বরে অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন। অ্যাশেজের সাফল্যের পর ক্রিকেট অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতেও জায়গা পান এই পেসার।

আগামী ১২ মাসে অস্ট্রেলিয়ার সামনে ২০ থেকে ২১টি টেস্টের ব্যস্ত সূচি রয়েছে। তাই অভিজ্ঞ পেসারদের সামলাতে দলে পর্যাপ্ত বিকল্প রাখার দিকে নজর দিচ্ছে অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট। দক্ষিণ আফ্রিকা সফরে পাঁচ বা ছয়জনের পেস আক্রমণে নেসারের থাকার সম্ভাবনাও রয়েছে।

দক্ষিণ আফ্রিকার লিগেও সুযোগ পেলেন রিশাদ, খেলবেন কোন দলে

নিষেধাজ্ঞার শঙ্কায় পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা

পাকিস্তানের স্পিন জাদু, লিড নিয়েও স্বস্তিতে নেই ওয়েস্ট ইন্ডিজ

আম্পায়ার সৈকতকে নিয়ে ব্যাখ্যা দিল বিসিবি

‘বুড়ো’ সাব্বিরকে ফিরিয়ে মালয়েশিয়া সিরিজের দল দিল বিসিবি

‘অস্ট্রেলিয়ার ৭০ রানে ৭ উইকেট নেওয়া বাংলাদেশের জন্য অসম্ভব না’

ইংল্যান্ড দলে ফিরতে চান বেন স্টোকস

ম্যাচ শেষ হওয়ার আগেই নতুন কোচ পেল পাকিস্তান

অস্ট্রেলিয়ায় কেমন চলছে বাংলাদেশের অনুশীলন

‘দীর্ঘ একটা সময় বাংলাদেশের সেরা খেলোয়াড় ছিলেন সাকিব’