হোম > খেলা > ক্রিকেট

অস্ট্রেলিয়া সফরের আগে ছিটকে গেলেন নাহিদ রানা

ক্রীড়া ডেস্ক    

জিম্বাবুয়ে সফরে পেশিতে চোট পান এই গতি তারকা। ফাইল ছবি

চোটের কারণে অস্ট্রেলিয়া সফরে নাহিদ রানার থাকা নিয়ে শঙ্কা ছিল। সে শঙ্কাই এবার সত্যি হলো। পেশির চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন এই গতি তারকা। আজকের পত্রিকাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে রানার বাঁ পেশিত টান লাগে। চোটের কারণে সে ম্যাচে চার ওভারের কোটা পূরণ করতে পারেননি। ২.৩ ওভার বল করে মাঠ ছাড়তে হয় তাঁকে। চোটের কারণে সিরিজের শেষ ম্যাচ থেকে ছিটকে যান এই পেসার।

এবার সেই চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও ছিটকে গেলেন রানা। সুস্থ হয়ে মাঠে ফিরতে অন্তত দুই মাস লাগবে তাঁর। প্রথমে এক মাস পূর্ণ বিশ্রামে থাকতে হবে রানাকে। বিশ্রাম শেষে পুনর্বাসন প্রক্রিয়ায় অংশ নেবেন এই বোলার—এমনটাই জানিয়েছে ওই সূত্র।

অস্ট্রেলিয়া সিরিজের আগে আরও দুজন ক্রিকেটারকে নিয়ে দুশ্চিন্তায় বাংলাদেশ। এরা হলেন লিটন দাস ও শরীফুল ইসলাম। তাঁদের দলে থাকা নির্ভর করছে মেডিকেল রিপোর্টের ওপর। দুজনের মধ্যে লিটনের দলে থাকা নিয়ে একটু বেশিই আশাবাদী বাংলাদেশ।

ডারআউনে সিরিজের প্রথম টেস্টে শুরু হবে আগামী ১৩ আগস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২২ আগস্ট; ম্যাচটির ভেন্যু ম্যাকাই। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে সম্প্রতি শক্তিশালী দল দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় ম্যাচ দুটিকে গুরুত্বের সঙ্গেই দেখছে অজিরা।

সিরিজ শুরুর আগেই ধাক্কা খেল পাকিস্তান

রানার ঘটনাটা নিছকই একটা দুর্ঘটনা, বলছেন বিসিবি প্রধান নির্বাচক

‘বাংলাদেশ সিরিজ অস্ট্রেলিয়া হালকাভাবে নেয়নি’

মোস্তাফিজের পরিবর্তে কাকে নিল ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি

এশিয়ান গেমসে সুখবর পেল বাংলাদেশ

লর্ডসে ১৭ বছরের অপেক্ষা ফুরোচ্ছে বাংলাদেশের, মেয়েদেরও আতিথেয়তা দেবে ইংল্যান্ড

ভারত সিরিজে ভরাডুবির পর নেতৃত্ব ছাড়লেন আফগান ক্রিকেটার

বিশ্বকাপের ফরম্যাট বদলানোয় কী কী যুক্তি দেখাল আইসিসি

জিম্বাবুয়েতে ভরাডুবি হলেও অস্ট্রেলিয়ায় ভালো খেলবে বাংলাদেশ

বাংলাদেশ সিরিজ দিয়েই ফিরছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক, বাদ কারা