হোম > খেলা > ক্রিকেট

ফুলের মতো নিষ্পাপ না হয়ে আগুনের মতো ভয়ংকর হয়ে যাও

১৪০ কোটি মানুষের দেশ ভারতে প্রতিভাবান ক্রিকেটারের অভাব নেই। বড় টুর্নামেন্টের সময় ম্যানেজমেন্টকে তাই পড়তে হয় মধুর সমস্যায় । নির্বাচকেরা দল নির্বাচনের চেয়ে কাকে বাদ দেবেন তা নিয়ে বেশি সমস্যায় পড়েন।

এশিয়া কাপের দল ঘোষণার পর ভারতীয় ক্রিকেটে এবারও বাদ পড়াদের নিয়ে বিতর্ক চলছে। যাঁর মধ্যে বেশি আলোচনা হচ্ছে তরুণ ব্যাটার ঈশান কিষাণকে নিয়ে। সাবেক ক্রিকেটাররা তাঁর বাদ পড়া নিয়ে আলোচনা করলেও আসল কষ্টটা শুধু ঈশানেই বুঝতে পারছেন।  নিজের কষ্টটা লুকাতে না পেরে ভারতীয় ওপেনার হতাশায় সামাজিক মাধ্যমে একটি বার্তা শেয়ার করেছেন।

ঈশানের শেয়ারকৃত বার্তাটি মূলত একটি গানের কিছু লাইন। বেলার লেখা ‘নম্র কবি’ গানটির কিছু অংশ শেয়ার করেন তিনি। যার বাংলা করলে দাড়ায়, ‘কষ্ট পেলেও অন্য কিছু হইও না। তোমাকে ফুল ভাবলে আগুন হয়ে যাও।’ নিজেকে আরও দক্ষ করতে হয়তো গানটি থেকে অনুপ্রেরণা খুঁজছেন ২৩ বছর বয়সী ক্রিকেটার।

টি-টোয়েন্টিতে গত কবছর ধরেই ভারতীয় দলের নিয়মিত মুখ ঈশান। ভালো পারফরমেন্সের পুরস্কার পেয়েছিলেন আইপিএলের নিলামে। তাঁকে সর্বোচ্চ ১৫ কোটি ৫০ লাখ টাকায় কিনেছিল মুম্বাই ইন্ডিয়ানস। তরুণ এই ব্যাটার তার প্রতিদানও দিয়েছেন। ২০২২ আইপিএলে ১৪ ম্যাচে করেছিলেন ৪১৮ রান। যার মধ্যে তিনটা ফিফটি ছিল। উইন্ডিজ সফরেও ছিলেন ভারতীয় দলের সঙ্গে। তবে শেষ শেষ ৬ ম্যাচে ১৫ গড়ে করেছেন ৯০ রান। টপ অর্ডারে নেমে পাওয়ার প্লের সুবিধা পেয়েও স্ট্রাইক রেট ১২৫। নেই কোনো ফিফটি। সাম্প্রতিক সময়ের এমন মলিন পারফরমেন্সের কারণেই হয়তো এশিয়া কাপের দলে ঈশানকে বিবেচনায় রাখেনি ভারতীয় নির্বাচক প্যানেল।

‘দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়াকে হারাতে পারলে সেটা হবে বাংলাদেশের অনেক বড় অর্জন’

নির্বাচন যাতে স্বচ্ছ হয়, সবাইকে কঠোর বার্তা দিয়েছি: তামিম

পাকিস্তানকে ধবলধোলাইয়ের বোনাসের টাকা দিয়ে কী হবে, জানালেন তামিম

বাংলাদেশের কাছে ধবলধোলাইয়ের পর অধিনায়কত্ব হারাচ্ছেন পাকিস্তান অধিনায়ক

পাকিস্তান সিরিজ জিতেও কেন অসন্তুষ্ট সালাহ উদ্দীন

লিটন-রিজওয়ানের তর্কের আসল খবর জানালেন পাকিস্তানি কোচ

পল্লবীর শিশু ধর্ষণের ঘটনার বিচার দাবি তামিম-শান্তদের

আইপিএল খেলার যোগ্য হলেন আমির, ভারত খেলাবে তো

‘অধিনায়কত্ব আমাকে পুরোপুরি নিঃশেষ করে দিয়েছিল’

জাকেরের সেঞ্চুরির দিনে হৃদয়ের ব্যাটিং-ঝড়