হোম > খেলা > ক্রিকেট

২২ বলের ফিফটিতে ভাঙলেন ১১ বছরের রেকর্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্রুততম ফিফটির রেকর্ড নিজের করে নিয়েছেন জাওয়াদ। ছবি: বিসিবি

সেঞ্চুরির খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত তিন অঙ্ক ছোঁয়া হলো না জাওয়াদ আবরারের। তবে ৯১ রানের ইনিংস দিয়েই বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন রেকর্ড গড়েছেন এই তরুণ ওপেনার। মাত্র ২২ বলে ফিফটি পূর্ণ করেছেন তিনি, যা প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দ্রুততম ফিফটির রেকর্ড।

এর আগে এই রেকর্ড ছিল জিয়াউর রহমানের। ২০১৪-১৫ মৌসুমের জাতীয় ক্রিকেট লিগে ২৪ বলে ফিফটি করেছিলেন তিনি। ১১ বছর পর সেই রেকর্ড ভেঙে দিলেন জাওয়াদ।

আজ জাতীয় ক্রিকেট লিগে রাজশাহী বিভাগের বিপক্ষে বরিশালের দ্বিতীয় ইনিংসে ঝোড়ো ব্যাটিং করেন জাওয়াদ। ৯৪ বলে ৯১ রান করে থামে তাঁর ইনিংস। তাতে ছিল ৯টি চার ও ৪টি ছক্কা। দ্রুত ফিফটি করার পরও ইনিংসটিকে সেঞ্চুরিতে নিয়ে যেতে পারেননি বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলা এই ব্যাটসম্যান।

দ্রুত রান তোলার পাশাপাশি ইনিংসের বড় অংশজুড়েই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন জাওয়াদ। তাঁর ৯১ রানের ইনিংস বরিশালকে দ্বিতীয় ইনিংসে এগিয়ে যেতে সাহায্য করেছে। তৃতীয় দিন শেষে দলটির সংগ্রহ ৫ উইকেটে ২৪৯ রান। লিড দাঁড়িয়েছে ২১ রানে।

ডাবল সেঞ্চুরির স্বাদ পেয়েই অসুস্থ নাঈম

‘বিদেশের মাঠে ব্যাটিং ব্যর্থতার কারণ স্কিল নয়, মানসিকতা’

বাংলাদেশের ফাইনালে ওঠার সমীকরণ কী

‘বাংলাদেশ ভয়ংকর হয়ে উঠতে পারে’

মাঠেই ক্রিকেটারদের শারদীয় উৎসব

শুভাগতের অনন্য ‘ডাবলের’ দিনে নাঈমের সেঞ্চুরি

আফগানিস্তানের বিপক্ষে সুপার ওভারে জিতল বাংলাদেশ

বাংলাদেশকে শাস্তি দিল আইসিসি

‘তিন সংস্করণে খেলা উচিত নয় বুমরার’

ব্যালন ডি’অরের ভোটে মেসিকে পেছনে ফেলে রোনালদোর দাপট