হোম > খেলা > ক্রিকেট

বিশ্বকাপ ট্রফিতে পা রাখায় মার্শের বিরুদ্ধে থানায় অভিযোগ

ঘরের মাঠে বিশ্বকাপ জিতে ট্রফিতে চুমু দেওয়ার স্বপ্ন দেখেছিলেন ভারতের খেলোয়াড়েরা। স্বাগতিকদের স্বপ্ন চুরমার করে চ্যাম্পিয়ন হওয়ার সেই ট্রফিতেই কিনা পা তুলে ছবি তুলেছেন মিচেল মার্শ। অস্ট্রেলিয়ান ব্যাটারের এই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পড়েন তিনি। 

ট্রফিতে পা তুলে দেওয়া ছবি দেখে মার্শের সমালোচনা করেছেন অনেক সাবেক ক্রিকেটারসহ ভক্ত–সমর্থকেরা। অবশ্য সমালোচনাতেই পার পাচ্ছেন না অজি ব্যাটার। ট্রফি আর খেলাকে অসম্মান করেছেন এমন অভিযোগ এনে তাঁর বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন পণ্ডিত কেশব নামে একজন আরটিআই অ্যাকটিভিস্ট। 

কেশবের দাবি, মার্শ বিশ্বকাপ ট্রফিতে পা দেওয়ার ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে ভারতীয়দের আবেগে আঘাত করেছেন। তাঁর মতে, ১৪০ কোটি ভারতীয়র মর্যাদাহানি হয়েছে। আলিগড় থানায় অভিযোগ করেই থামেননি এই অ্যাকটিভিস্ট। অভিযোগপত্রের এক কপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের কাছেও পাঠিয়েছেন তিনি। যেন মার্শ ভারতে এবং অন্য কোথাও ভারতের বিরুদ্ধে খেলার অনুমতি না পায়।

তবে, ভিন্নকিছুই জানিয়েছে আলিগড় থানার পুলিশ। মার্শের বিরুদ্ধে লিখিত কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলে জানিয়েছে তারা। শহরটির পুলিশ সুপারিনটেনডেন্ট মৃগাঙ্ক শেখর বলেছেন,‘অভিযোগ এসেছে। তবে কোনো ধরনের লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।’ 

মার্শের এমন উদ্‌যাপনে কষ্ট পেয়েছেন ভারতীয় পেসার মোহাম্মদ শামিও। ২৪ উইকেট নিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারি বলেছেন, ‘কষ্ট পেয়েছি। যে শিরোপার জন্য বিশ্বের সব দল লড়াই করে জেতার পর মাথার ওপর তুলে ধরতে চান সেই ট্রফির ওপর পা রাখা দেখে খুশি হতে পারিনি।’

দ্বিতীয় সারির দল নিয়ে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড

‘পাটা এবং পুতার মাঝখানে পড়ে খেলোয়াড়-কোচ যেন ভর্তা না হয়ে যায়’

ঢাকার পাওনা টাকার নাটকে বিরক্ত বিসিবি

‘তারকাখ্যাতি কাজে লাগিয়ে রাজনীতি করা উচিত না’

মোস্তাফিজের সতীর্থর সঙ্গে ‘বাজে আচরণের’ শাস্তি পেলেন পাকিস্তানি তারকা

কলকাতা অধিনায়কের মন্তব্যের জবাব দিল অস্ট্রেলিয়া

প্রেমিকাকে ২ কোটি ২০ লাখ টাকার মার্সিডিজ উপহার পান্ডিয়ার

বাংলাদেশে আইপিএল সম্প্রচারের চার বছরের চুক্তি বাতিল করল ভারতীয় প্রতিষ্ঠান

আফ্রিদি-রাজারা কেন হোটেল রুমে অতিথি এনেছিলেন

পিএসএলে বল টেম্পারিং বিতর্ক, শাস্তির মুখে মোস্তাফিজের সতীর্থ