হোম > খেলা > ক্রিকেট

বোলারদের দিনে মাহফিজুলের সেঞ্চুরি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) তৃতীয় রাউন্ডের প্রথম দিনে দাপট দেখিয়েছেন বোলাররা। ব্যতিক্রম ছিলেন কেবল মাহফিজুল ইসলাম রবিন। সেঞ্চুরি তুলে নিয়েছেন ময়মনসিংহের এই ব্যাটার। তাঁর সেঞ্চুরিতে বড় সংগ্রহের ভীত গড়েছে ময়মনসিংহ।

কক্সবাজার একাডেমি গ্রাউন্ডে ২২৬ রানে ৪ উইকেট হারিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে ময়মনসিংহ। সেঞ্চুরি করে ১১৬ রানে অপরাজিত আছেন মাহফিজুল। ৯ চার ও ১ ছক্কায় সাজানো তাঁর ইনিংস। মাহফিজুলের সঙ্গে ৪৩ রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাট করতে নামবেন রিজন হোসেন।

সিলেটকে অলআউট না করেও ব্যাটিংয়ে নেমেছে রংপুর। চট্টগ্রামে অধিনায়ক জাকির হাসান রিটায়ার্ড হার্ট হওয়ায় ১৭৯ রানে ৯ উইকেট হারানোর পর সিলেটের প্রথম ইনিংস শেষ হয়। আশার প্রদীপ হয়ে জ্বলে উঠা জাকিরের ব্যাট থেকে আসে ৭১ রান। খালেদ আহমেদ করেন ২৬ রান। রান তাড়ায় ৩২ রানে ১ উইকেট হারিয়ে দিন শেষ করেছে রংপুর। মীম মোসাদ্দেক ১৫ ও ইকবাল হোসেন ১৪ রান নিয়ে কাল ব্যাট করতে নামবেন।

সবচেয়ে বেশি ১৩ উইকেট পড়েছে খুলনা এবং চট্টগ্রামের ম্যাচে। সিলেট একাডেমি গ্রাউন্ডে ২০১ রানে গুটিয়ে গেছে খুলনা। ইমরানুজ্জামান ৬৪ ও আজিজুল হাকিম তামিম করেন ৪২ রান। ব্যাটিংয়ে নেমে ৭২ রান করতেই ৩ ব্যাটারকে হারিয়েছে চট্টগ্রাম। বড় ইনিংস খেলার ইঙ্গিত দিয়েও ২৫ রানে ফেরেন মাহমুদুল হাসান জয়। শাহাদাত হোসেন দীপু ২০ রানে অপরাজিত আছেন। এখনো খুলনার চেয়ে ১২৯ রানে পিছিয়ে চট্টগ্রাম। হাতে আছে ৭ উইকেট।

রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বরিশালের চেয়ে ২০৫ রানে পিছিয়ে থেকে প্রথম দিন শেষ করেছে স্বাগতিকেরা। সানজামুল ইসলামের ঘূর্ণি বোলিংয়ে ২২৯ রানে শেষ হয় অতিথিদের ইনিংস। মোহাম্মদ আব্দুল্লাহ ৪১, জাওয়াদ আবরার ৪০ ও কামরুল ইসলাম রাব্বির অবদান ৩৬ রান। ১৫ রানে ৪ উইকেট নেন সানজামুল। রান তাড়ায় ২৪ রানে ১ উইকেট হারিয়েছে রাজশাহী।

টেস্ট খেলতে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ

বিসিবির ঘোষণার আগেই নাহিদাকে জ্যোতির অভিনন্দন

মদ্যপানে আসক্তি নিয়ে মুখ খুললেন ভারতীয় ক্রিকেটার

রিজওয়ানের ফেরার পথ খুলে দিল পিসিবি

ইয়ামালের ‘ফাঁদে’ পা দিয়ে লাল কার্ড

হেরেও গর্বিত হৃদয়

বাংলাদেশ সিরিজ থেকে সরে গেলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার

কোথায় ধরা খেল বাংলাদেশ

জোড়া গোলের ঝলকে মেসির ইতিহাস

পাকিস্তান-শ্রীলঙ্কা লড়াই দেখবেন কোথায়