হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে কোন একাদশ নিয়ে নামবে অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক    

প্রথম টেস্ট শুরু হবে আগামী ১৩ আগস্ট। ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার একাদশ কেমন হবে, সেটাই এখন আলোচনার বিষয়। ডারউইনে প্যাট কামিন্সের দলের ফিল্ডিং অনুশীলনের পর সেই কৌতুহল কিছুটা হলেও কমেছে। প্রতিবেদনে ফক্স স্পোর্টস জানিয়েছে, প্রথম টেস্টে একসঙ্গে খেলতে পারেন ক্যামেরন গ্রিন ও বিউ ওয়েবস্টার।

ক্রিকেট সাংবাদিক ভারত সুন্দরেসান সামাজিক মাধ্যমে ফিল্ডিং সেশনের একটি ছবি প্রকাশ করেছেন। সেখানে প্রথম স্লিপে ওয়েবস্টার, দ্বিতীয় স্লিপে স্টিভ স্মিথ এবং গালিতে দেখা গেছে গ্রিনকে। উইকেটের পেছনে ছিলেন অ্যালেক্স ক্যারি।

ফক্স স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, ছবিটি প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশকেই ইঙ্গিত করছে। উসমান খাজার অবসরের পর ট্রাভিস হেড ওপেনিংয়ে উঠে আসায় মিডল অর্ডারে একটি জায়গা খালি হয়েছে। সেখানে গ্রিনকে খেলানোর সম্ভাবনাই বেশি। আর ওয়েবস্টার খেলতে পারেন সাত নম্বরে।

অ্যাশেজের প্রথম চার টেস্টে সুযোগ না পাওয়া ওয়েবস্টার সিডনিতে সিরিজের শেষ ম্যাচে দলে ফিরেছিলেন। সেই ম্যাচে দুই উইকেট নেওয়ার পাশাপাশি ৭১ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণে নাথান লায়নের ফেরার সম্ভাবনাও জোরালো। গত ডিসেম্বরে অ্যাডিলেডে অ্যাশেজ নিশ্চিত করার ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর থেকে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি ৩৮ বছর বয়সী এই অফ স্পিনার। তবে গত সপ্তাহে ব্রিসবেনে ম্যাচ সিমুলেশনে ভালো বোলিং করে নিজেকে প্রস্তুত থাকার বার্তা দিয়েছেন তিনি।

লায়নের বিপক্ষে অনুশীলনে ব্যাটিংয়ের অভিজ্ঞতা নিয়ে মজা করে হেড বলেন, ‘একটা বলই খেলেছি, সেটাও বেশ ভালো ছিল। আমি সেটা খেলতে গিয়ে ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়েছিলাম। তবে হ্যাঁ, আমি যতটুকু দেখেছি, পুরো ম্যাচ সিমুলেশনেই লায়ন ভালো বোলিং করেছে।’

লায়নের ফর্ম নিয়ে হেড আরও বলেন, ‘সে (লায়ন) নিজের কাজটা করে যাচ্ছে। ভালোভাবে সেরে উঠেছে। অনেক দিন বাইরে ছিল, তাই এই স্কোয়াডের অন্য সবার চেয়ে সম্ভবত আবার মাঠে নামার জন্য সে-ই বেশি মুখিয়ে আছে। সে এটা ভালোবাসে এবং সপ্তাহজুড়ে খুব ভালো বোলিং করেছে। তার ছন্দও ভালো। তবে শেষ পর্যন্ত বৃহস্পতিবারের অপেক্ষায় আছি, সেদিনই শুরু হবে আসল লড়াই।’

আগামী ১৩ আগস্ট ডারউইনে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে নামবে অস্ট্রেলিয়া। দ্বিতীয় এবং শেষ ম্যাচ শুরু হবে ২২ আগস্ট; ভেন্যু ম্যাকাই।

মালয়েশিয়াকে দুমড়েমুচড়ে দিল বাংলাদেশ

প্রস্তুতি ম্যাচের ধাক্কা সামলে অস্ট্রেলিয়াকে চমকে দিতে চায় বাংলাদেশ

জুলাইয়ের সেরা হওয়ার লড়াইয়ে তানজিদ তামিম

২৩ বছর আগের বাংলাদেশ সিরিজের কথা মনে করালেন গিলক্রিস্ট

বাংলাদেশের বিশ্বকাপ প্রায় নিশ্চিত

বাংলাদেশের মতো সরকারের দিকে তাকিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডও

বড় জয়ে ফাইনালের প্রস্তুতি সারল বাংলাদেশ

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের প্রস্তুতিতে ঘাটতি দেখছেন হোয়াটমোর

ক্রিকেট খেলতে ভারত কি বাংলাদেশে আসবে

‘ক্রিকেটের প্রতি বাংলাদেশের প্যাশন অন্য কোনো দেশের সঙ্গে তুলনা করা যাবে না’