হোম > খেলা > ক্রিকেট

লিঙ্গ সমতার প্রতিনিধিত্ব করবে বিশ্বকাপের মাসকট

ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে দেড় মাস বাকি। টুর্নামেন্ট শুরুর আগে নিজেদের কাজগুলোও ধীরে ধীরে ঠিক করে নিচ্ছে আইসিসি। তারই ধারাবাহিকতায় আজ ২০২৩ বিশ্বকাপের মাসকট প্রকাশ্যে এনেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। 

ক্রিকেটে লিঙ্গ ভারসাম্য বজায় রাখার জন্য এবার নারী ও পুরুষ উভয় মাসকট তৈরি করেছে আইসিসি। হরিয়ানার গুরুগ্রামে মাসকটের উদ্বোধন অনুষ্ঠান হয়। মাসকটটির উদ্বোধন করেন সর্বশেষ অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী ভারতের পুরুষ ও নারী দলের অধিনায়ক যশ ধুল ও শেফালি ভার্মা। 

মাসকটের নাম অবশ্য এখনো ঠিক করা হয়নি। আইসিসি এবার উদ্যোগ নিয়েছে নামটা ঠিক করবেন সমর্থকেরাই। সমর্থকদের পাঠানো নামের মধ্যে থেকেই এ বছর ভারতে শুরু হতে যাওয়া বিশ্বকাপ মাসকটের নাম ঠিক হবে। এ মাসের ২৭ আগস্ট পর্যন্ত নাম পাঠানোর সময় পাবেন সমর্থকেরা। এখনো নাম ঠিক না হলেও আইসিসি কাল্পনিক নাম দিয়েছে ক্রিকটোভার্সি।

পুরুষ এবং মহিলা মাসকটের আলাদা বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। রিফ্লেক্স, নমনীয়তা এবং গতির সহায়তা নারী মাসকটকে সেরা বোলার হিসেবে দেখানো হয়েছে। অন্যদিকে পুরুষ মাসকটকে দেখানো হয়েছে ফিটনেস ও শক্তিশালী ব্যাটার হিসেবে। যারা বেশি বেশি ছক্কা মারতে এবং দর্শকদের আনন্দ দিতে পারবে। 

ক্রিকটোভার্সি মাসকট নিয়ে আইসিসি ইভেন্টের প্রধান ক্রিস টেটলি বলেছেন, ‘২০২৩ পুরুষ ক্রিকেট বিশ্বকাপ সামনে রেখে মাসকট ডুয়ো প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত। ঐক্য ও আবেগের আলোকবর্তিকা হিসেবে মাসকট তৈরি করা হয়েছে। উভয় লিঙ্গের প্রতিনিধিত্বর সঙ্গে, আমাদের গতিশীল বিশ্বে লিঙ্গ ভারসাম্য বজায় রাখতে ভূমিকা রাখবে।’

‘এখন বাংলাদেশে সবচেয়ে বড় সার্কাস চলছে ক্রিকেট বোর্ডে’

ভারতে আম্পায়ার খুনের অভিযোগে দর্শকের বিরুদ্ধে হত্যা মামলা

সরকার ক্রিকেটীয় স্বায়ত্তশাসনের গলায় ছুরি ধরেছে, আইসিসির হস্তক্ষেপ চেয়ে বুলবুল

অবসর নিয়ে নীরবতা ভাঙলেন মোস্তাফিজের সতীর্থ

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার, খেলতে কি পারবেন পিএসএলে

নির্বাচনের ঘোষণা দিলেন তামিম

তামিমের কমিটির ১১ জনের পাঁচজন চট্টগ্রামের, তিন মন্ত্রীর সন্তান, আছেন প্রতিমন্ত্রীর স্ত্রীও

পিটারসেনের আইপিএল নিয়ে মন্তব্যের জেরে ইংল্যান্ডকে ধুয়ে দিলেন মোদি

কোন ক্ষমতাবলে বুলবুলের কমিটি ভেঙে দিল ক্রীড়া পরিষদ

বোর্ড ভাঙার খবর শুনে বিসিবি ছাড়লেন বুলবুল