হোম > খেলা > ক্রিকেট

এশিয়ান গেমসে সুখবর পেল বাংলাদেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সবশেষ এশিয়ান গেমস ক্রিকেটে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। ফাইল ছবি

২০২৬ এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টে সরাসরি নকআউট পর্বে খেলার টিকিট পেয়েছে বাংলাদেশ। একই সুবিধা পেয়েছে এশিয়ার ক্রিকেট পরাশক্তি ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় শুরু হবে এবারের ক্রিকেট প্রতিযোগিতা। সব ম্যাচই হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।

এশিয়ান গেমসের পুরুষ বিভাগে অংশ নেবে মোট ১০ দল। অন্যদিকে নারী বিভাগের লড়াই হবে ৮ দলের মধ্যে। ছেলেদের ক্রিকেটে সরাসরি মূল পর্বে জায়গা করে নেওয়া চার দলের সঙ্গে যোগ দিতে প্রথম ধাপ পেরোতে হবে আফগানিস্তান, হংকং, জাপান, মালয়েশিয়া, নেপাল ও ওমানকে। প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপে রয়েছে আফগানিস্তান, জাপান ও নেপাল। আর ‘বি’ গ্রুপে মুখোমুখি হবে হংকং, মালয়েশিয়া ও ওমান। দুই গ্রুপের সেরা দুটি করে দল নকআউট পর্বে উঠে বাংলাদেশের সঙ্গে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে।

পুরুষদের ক্রিকেট প্রতিযোগিতা মাঠে গড়াবে ২৪ সেপ্টেম্বর থেকে, চলবে ১ অক্টোবর পর্যন্ত। নারী বিভাগের প্রতিযোগিতা শুরু হবে সরাসরি কোয়ার্টার ফাইনাল দিয়ে। ড্র অনুযায়ী, বাংলাদেশের প্রতিপক্ষ চীন। অন্য ম্যাচগুলোতে ভারত খেলবে জাপানের বিপক্ষে, শ্রীলঙ্কার প্রতিপক্ষ মালয়েশিয়া এবং পাকিস্তানের সামনে থাকবে থাইল্যান্ড। মেয়েদের ক্রিকেট ইভেন্ট হবে ১৭ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।

এর আগে ২০২৩ সালের এশিয়ান গেমসে ক্রিকেটে আধিপত্য দেখিয়েছিল ভারত। পুরুষ বিভাগের ফাইনালে আফগানিস্তানের বিপক্ষে বৃষ্টির কারণে ম্যাচ শেষ না হওয়ায় র‌্যাঙ্কিংয়ের বিচারে স্বর্ণপদক পায় দলটি। আর নারী বিভাগের ফাইনালে শ্রীলঙ্কাকে ১৯ রানে হারিয়ে সোনা জিতেছিল ভারতের মেয়েরা।

লর্ডসে ১৭ বছরের অপেক্ষা ফুরোচ্ছে বাংলাদেশের, মেয়েদেরও আতিথেয়তা দেবে ইংল্যান্ড

ভারত সিরিজে ভরাডুবির পর নেতৃত্ব ছাড়লেন আফগান ক্রিকেটার

বিশ্বকাপের ফরম্যাট বদলানোয় কী কী যুক্তি দেখাল আইসিসি

জিম্বাবুয়েতে ভরাডুবি হলেও অস্ট্রেলিয়ায় ভালো খেলবে বাংলাদেশ

বাংলাদেশ সিরিজ দিয়েই ফিরছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক, বাদ কারা

না ফেরার দেশে গ্যারি সোবার্স

আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ

জিম্বাবুয়ের কাছে বাজে হারে সিরিজ শুরু করল বাংলাদেশ

স্বীকৃতির সঙ্গে আইসিসিতে শীর্ষ পদও পেলেন তামিম

বিশ্বকাপের ফরম্যাট বদলাল আইসিসি