হোম > খেলা > ক্রিকেট

জয়ের পরও ঘাটতি খুঁজে পেলেন শান্ত

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচেই বাংলাদেশ পেয়েছে সহজ জয়। তবে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৬ উইকেটের জয়ের পরও ঘাটতি খুঁজে পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। 

টানা দুই টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ। স্বাগতিকদের দুর্দান্ত বোলিংয়ে ১০.২ ওভারে ৫ উইকেটে ৪২ রান হয়ে যায় জিম্বাবুয়ের স্কোর। এখান থেকেই ঘুরে দাঁড়ানো শুরু সফরকারীদের। ষষ্ঠ উইকেটে ৪৩ বলে ৭৩ রানের জুটি গড়েন ব্রায়ান বেনেট ও জোনাথন ক্যাম্পবেল। অভিষিক্ত জোনাথন ১ রানে জীবন পেয়ে করেন ২৪ বলে ৪৫ রান। জিম্বাবুয়ে করেছে ৭ উইকেটে ১৩৮ রান। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক শান্ত বলেন, ‘এখনো অনেক জায়গা রয়েছে যেখানে আমাদের উন্নতি করতে হবে। তারা (জিম্বাবুয়ে) মিডল ওভারে দারুণ ব্যাটিং করেছে। এ জায়গায় আমাদের কাজ করতে হবে।’ 

 ১৩৯ রান তাড়া করতে নামা বাংলাদেশের ইনিংসে বৃষ্টি হানা দিয়েছে বারবার। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) মেথড অনুযায়ী স্বাগতিকেরা কখনো এগিয়ে যাচ্ছিল, কখনোবা পিছিয়ে পড়েছিল। সেটা বাংলাদেশের জন্য কিছুটা কঠিন হয়েছিল বলে মনে করছেন শান্ত। একই সঙ্গে তিনি (শান্ত) তানজিদ হাসান তামিম-লিটন দাসের ৩৫ বলে ৪১ রানের উদ্বোধনী জুটিরও প্রশংসা করেছেন। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘তামিম ও লিটন দারুণ শুরু করে দিয়েছে। রান তাড়া করার পথে তাদের জুটি ভালো ভিত তৈরি করে দিয়েছে। বৃষ্টি তো আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। ব্যাটারদের জন্য ব্যাটিং করা সহজ না (ডিএলএস হিসেব করে খেলা)।’

মিরাজ কেন নেই, বিসিবির ব্যাখ্যা

জিম্বাবুয়ে-আফগানিস্তান সিরিজই শেষ লিটনের

১৪ বলে ফিফটি, ৪৯ বলে সেঞ্চুরি

ম্যাচ শুরুর আগেই বাংলাদেশের দুঃসংবাদ

চাকরি পাওয়ার এক সপ্তাহের মধ্যেই না ফেরার দেশে বিসিবির কোচ

আইসিসির কাছ থেকে ‘সুখবর’ পেলেন সাকিবরা

বিপিএলের কোচকে নিল দিল্লি

বিশ্বকাপে চোখ রেখে মাঠে নামছে বাংলাদেশ

‘ফাইনালের’ আগে ভারতের তিন দল, কোন দলে কারা

বাংলাদেশ-জিম্বাবুয়েকে ছাপিয়ে নিজেদেরই চ্যাম্পিয়ন দাবি করছে আফগানরা