হোম > খেলা > ক্রিকেট

‘মিরপুরের উইকেট অনেক সময় ভুল প্রমাণিত হয়’

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ভালো উইকেটের অপেক্ষায় শরীফুল। ছবি: বিসিবি

নিউজিল্যান্ডের কাছে প্রথম ওয়ানডেতে হারকে পাশ কাটিয়ে আলোচনায় উঠে এসেছিল উইকেটের আচরণ। যেখানে মানিয়ে নিতে রীতিমতো সংগ্রাম করতে দেখা গেছে বাংলাদেশের ব্যাটারদের। শুরুতেই তানজিদ হাসান তামিম এবং নাজমুল হোসেন শান্তর বিদায়ের পর সাইফ হাসান-লিটন দাস জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।

এই জুটি ভাঙার পর ভুগতে দেখা গেছে বাংলাদেশের মিডলঅর্ডারকে। ধীরস্থির ব্যাটিংয়ে জয়ের পথটা কঠিন করেছেন লিটন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজরা। শুধু যে ব্যাটারদের জন্য উইকেট কঠিন ছিল তেমন না। প্রথম ওয়ানডের উইকেট পেসারদের জন্যও প্রত্যাশিত আচরণ করেনি—সংবাদ সম্মেলনে এসে সে কথাই শুনিয়েছেন শরীফুল ইসলাম। তাঁর আশা, বাকি দুই ম্যাচে উইকেট থেকে সহায়তা পাবেন পেসাররা।

উইকেট সম্পর্কে জানতে চাওয়া হলে শরীফুল বলেন, ‘আমরা যখন মিরপুরের উইকেটে খেলি, অনেক সময় ভুল প্রমাণিত হয়। আমরা যে রকম চেয়েছিলাম, যেমন আশা করছিলাম তার থেকে একটু ভিন্ন ছিল। ইনশা আল্লাহ পরবর্তীতে এর থেকে আরও ভালো হবে।’

নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলের কাছে হেরে যাওয়ায় অনেক কথা হচ্ছে। কিন্তু শরীফুল মনে করেন, আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সারির দল বলে কিছু নেই, ‘আন্তর্জাতিক দলে কোনো সময় দ্বিতীয় দল বলে কিছু হয় না। আন্তর্জাতিক দল মানে আন্তর্জাতিক দলই। তারা ঘরোয়াতে ভালো করেই জাতীয় দলে সুযোগ পেয়েছে। দ্বিতীয়ত, এক ম্যাচ হারলেও এখনো আমাদের হাতে দুই ম্যাচ আছে। আমাদের ওই সামর্থ্য আছে যে ইনশা আল্লাহ আমরা ঘুরে দাঁড়াব। দেখা যাক পরের ম্যাচে আমরা যদি ঘুরে দাঁড়াতে পারি ইনশা আল্লাহ সিরিজ আমরা জিতব।’

দলের প্রয়োজনে লোয়ার অর্ডার ব্যাটারদের ভালো করার বার্তা দিলেন শরীফুল, ‘আমরা অনুভব করি এমনকি আমরা কাজ করছি (লোয়ার অর্ডারে ভালো ব্যাটিং নিয়ে)। সবশেষ ওয়ানডেতে আমরা কয়েকজন মানে আমি আর রিশাদ যদি একটু ভালো করতে পারতাম ব্যাটিংয়ে, সে ক্ষেত্রে আমার মনে হয় ম্যাচটা আরেকটু গভীরে যেতে পারত। আমার মনে হয়, আমার জন্য ম্যাচটা একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেছে।’

জিম্বাবুয়ের কাছে বাজে হারে সিরিজ শুরু করল বাংলাদেশ

স্বীকৃতির সঙ্গে আইসিসিতে শীর্ষ পদও পেলেন তামিম

বিশ্বকাপের ফরম্যাট বদলাল আইসিসি

জিম্বাবুয়ের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ, তিন বছর পর ফিরলেন ইয়াসির

প্রত্যাবর্তন রাঙিয়ে মাসসেরার তালিকায় মোসাদ্দেক

ম্যাককালামকে ছাঁটাইয়ে শেষ হলো ইংল্যান্ডের বাজবল অধ্যায়

শেষ ওয়ানডে জিতে মিরাজ বললেন, আমরা অনেক কিছু শিখেছি

সিরিজ খুইয়ে মিরাজদের জয়ে ফেরা

ধবলধোলাই এড়ানোর ম্যাচেও ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজ হারের পর শাস্তি পেল বাংলাদেশ