হোম > খেলা > ক্রিকেট

‘পাকিস্তানের বিপক্ষে জয় আমরা স্যার গ্যারি সোবার্সকে উৎসর্গ করছি’

ক্রীড়া ডেস্ক    

পাকিস্তানকে প্রথম টেস্টে ৯০ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ছবি: ক্রিকইনফো

বেঁচে থাকলে স্যার গারফিল্ড সোবার্সের বয়স হতো ৯০। ত্রিনিদাদে গতকাল শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট স্বচক্ষে দেখতে পারতেন। ওয়েস্ট ইন্ডিজ যেভাবে অল্প পুঁজি নিয়ে ৯০ রানের বিশাল জয় পেয়েছে, সেটা দেখে নিশ্চয়ই উৎফুল্ল হতেন তিনি। কিন্তু সোবার্স তো চলে গেছেন না ফেরার দেশে। অনন্তলোকে চলে যাওয়া এই কিংবদন্তিকে গতকাল স্মরণ করল ক্যারিবীয়রা।

২১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান গতকাল গুটিয়ে গেছে ১২০ রানে। চার দিনে শেষ হওয়া টেস্টে ক্যারিবীয়রা জিতেছে ৯০ রানে। যদি সোবার্স বেঁচে থাকতেন, গতকাল তিনি ৯০ বছর পূর্ণ করতেন। জয়ের পর ওয়েস্ট ইন্ডিজ টেস্ট অধিনায়ক রস্টন চেজ স্মরণ করেছেন সদ্য প্রয়াত কিংবদন্তিকে। পাকিস্তানকে হারিয়ে চেজ বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ দলের পক্ষ থেকে এই জয়টি প্রয়াত কিংবদন্তি স্যার গারফিল্ড সোবার্সকে উৎসর্গ করছি। তিনি এই খেলার একজন কিংবদন্তি। এই ড্রেসিংরুমের সকলের নায়ক। ক্রিকেট মাঠে তিনি সবকিছুই করেছেন। আজ তাঁর ৯০ বছর পূর্ণ হতো এবং আমরা জিতেছি ৯০ রানে। এই জয়টা তাঁর জন্যই নির্ধারিত ছিল।’

১৯৫৪ থেকে ১৯৭৪ পর্যন্ত ২০ বছরের ক্যারিয়ারে ৯৩ টেস্ট খেলেছেন সোবার্স। ৫৭.৭৮ গড়ে করেছেন ৮০৩২ রান। ২৬ সেঞ্চুরি ও ৩০ ফিফটি করেছেন। ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ সেঞ্চুরির কীর্তি গড়েছেন। ক্রিকেটের রাজকীয় সংস্করণে ক্যারিবীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৩৪ সেঞ্চুরি করেছেন ব্রায়ান লারা। এই তালিকায় দুইয়ে থাকা শিবনারায়াণ চন্দরপলের সেঞ্চুরি ৩০।

ক্যারিবীয় কিংবদন্তি সোবার্স গত ১৭ জুলাই চলে গেছেন না ফেরার দেশে। তবে ‘কীর্তিমানের মৃত্যু নেই’ বলেও যে একটা কথা আছে। গতকাল পাকিস্তানের বিপক্ষে ৯০ রানে জয়ের পর সোবার্সকে স্মরণ করে চেজ সেটা পুনরায় মনে করিয়ে দিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের নবনিযুক্ত টেস্ট অধিনায়ক বলেন, ‘তিনি এখন চিরনিদ্রায় শায়িত। আশা করি তিনি আমাদের দিকে তাকিয়ে হাসছেন। স্যার গারফিল্ড সোবার্স, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য আপনি যা কিছু করেছেন সেটার জন্য আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আমরা আপনাকে গর্বিত করার চেষ্টা করেছি। আশা করি আপনি এখন খুশি। শান্তিতে থাকুন কিংবদন্তি।’

৯০ রানে হেরে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের তলানিতে অবস্থান করছে পাকিস্তান। ৬.৬৭ শতাংশ সফলতার হার নিয়ে ৯ নম্বরে রয়েছে দলটি। আট নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের সফলতার হার ২২.৭৩ শতাংশ। শীর্ষ দুইয়ে থাকা অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার সফলতার হার ৮৭.৫০ ও ৭৫ শতাংশ। পোর্ট অব স্পেনে ২ আগস্ট শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্ট।

শ্রীলঙ্কায় বসেই সুখবর পেলেন হৃদয়

দলের ভরাডুবিতে সতীর্থদের ধুয়ে দিলেন বাবর আজম

জিম্বাবুয়েকে কাঁপিয়ে ২৩০ ধাপ এগোলেন সূর্যবংশী

হৃদয়ের ক্যাচ নিয়ে এক লাখ টাকা পাচ্ছেন দর্শক

ব্যাটিং ব্যর্থতায় হারল পাকিস্তান

‘এবার রানা খেলতে না পারলেও ইনশা আল্লাহ আগামীতে অস্ট্রেলিয়ায় তাকে দেখব’

রানার জন্য মন কাঁদছে বিশপের

ইংল্যান্ডের ক্রিকেটে অভিনব প্রতারণা, ভিডিও ভাইরাল

গ্রিভসের অবিশ্বাস্য বোলিং, টানা ৫ মেডেন ওভার-উইকেট

‘জিম্বাবুয়ে সিরিজে ভরাডুবি হলে কথা তো শুনতে হবেই’