হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তানি তরুণ খেলোয়াড়দের সুযোগ করে দেওয়া আফ্রিদির প্রশংসায় মিসবাহ

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচকের দায়িত্ব শহীদ আফ্রিদি পেয়েছেন কিছুদিন আগে। এরই মধ্যে তিনি একের পর এক চমক দেখানো শুরু করেছেন। তিন তরুণ ক্রিকেটারকে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে নিয়েছেন আফ্রিদি। তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মিসবাহ-উল-হক। 

করাচিতে চলছে পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্ট। প্রথম টেস্ট চলাকালীন  আরাফাত মিনহাজ, বাসিত আলি, মোহাম্মদ জিসান—এই তিন ক্রিকেটারকে টেস্ট সিরিজে নেওয়া হয়েছে। তরুণ ক্রিকেটারদের লাল বলের ক্রিকেটে সুযোগ করে দেওয়ায় আফ্রিদির নির্বাচক কমিটিকে প্রশংসায় ভাসিয়ছেন মিসবাহ। পাকিস্তানের সাবেক এই ব্যাটার তাঁর টুইটার অ্যাকাউন্টে বলেছেন, ‘দারুণ উদ্যোগ নিয়েছেন শহীদ আফ্রিদি ও তাঁর অন্তর্বর্তীকালীন নির্বাচক কমিটি। টি-টোয়েন্টি ও টি-টেনের যুগে তরুণ খেলোয়াড়দের টেস্ট ক্রিকেটের প্রতি আকৃষ্ট করা প্রশংসার বিষয়। তরুণ খেলোয়াড়দের লাল বলের ক্রিকেট খেলতে তা ভীষণভাবে উৎসাহিত করবে। তাদের উন্নতির জন্য এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্করণ।’

আরাফাত সদ্য সমাপ্ত পাকিস্তান জুনিয়র লিগের (পিজেএল) সেরা অলরাউন্ডার হয়েছেন। গোয়াডার শার্কসের হয়ে খেলা এই অলরাউন্ডার ৩৫.৬০ গড় ও ১৩০.৮৮ স্ট্রাইক রেটে করেছিলেন ১৭৮ রান এবং বোলিংয়ে ৬.৯১ ইকোনমিতে নিয়েছেন ৯ উইকেট। বাহওয়ালপুর রয়েলসের হয়ে খেলা বাসিত হয়েছেন টুর্নামেন্ট-সেরা। ৬৩.১৬ গড় ও ১৫০.৩৯ স্ট্রাইক রেটে করেছিলেন ৩৭৯ রান, যা টুর্নামেন্টের সর্বোচ্চ। পিজেএলে বাসিতের সতীর্থ জিসান হয়েছিলেন টুর্নামেন্ট-সেরা বোলার। ৭.২৫ ইকোনমিতে ১৪ উইকেট নিয়ে পিজেএলের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন এই বোলার।

ঝড়ের গতিতে ছুটতে থাকা নিউজিল্যান্ডের লাগাম টানল বাংলাদেশ

বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ হঠাৎ বন্ধ হওয়ার কারণ কী

কেন বাংলাদেশ ম্যাচে নেই নিউজিল্যান্ড অধিনায়ক

কোহলিদের স্টেডিয়ামে ‘নাশকতা’র অভিযোগে গ্রেপ্তার দুই

নিউজিল্যান্ড ম্যাচে চমক রিপন, ফিল্ডিংয়ে বাংলাদেশ

শেবাগকে এবার পাল্টা জবাব দিলেন ভারতীয় তারকা

ব্যাট ছুড়ে মারলেন কলকাতার ক্রিকেটার, মেজাজ হারালেন কোচও

৪৯ বছর পর চ্যাম্পিয়ন কুমিল্লা

টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ‘দেখে নেওয়ার হুংকার’ নিউজিল্যান্ডের

পাকিস্তান সিরিজে বাংলাদেশের দুই চমক