হোম > খেলা > ক্রিকেট

কৌশলের ওস্তাদসহ মোস্তাফিজকে আর কী কী নামে ডাকল লাহোর

ক্রীড়া ডেস্ক    

আট বছর পর পিএসএলে ফিরে বোলিং ভেলকি দেখাচ্ছেন মোস্তাফিজুর রহমান। ছবি: লাহোরের ফেসবুক পেজ

টি-টোয়েন্টিতে সময়টা দারুণ যাচ্ছে মোস্তাফিজুর রহমানের। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তো বটেই, পাকিস্তান সুপার লিগ (পিএসএল), লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল), আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টিতে তিনি দেখাচ্ছেন তাঁর ভেলকি। ব্যাটারদের ফাঁসাচ্ছেন নিজের মায়াজালে। তাঁর জাদুকরী বোলিংয়ে মুগ্ধ লাহোর কালান্দার্স।

আট বছর পর পিএসএলে মোস্তাফিজ ফিরেছেন পুরোনো দল লাহোর কালান্দার্স। রান বন্যার পিএসএলে তিনি বোলিং করেছেন ৫-এর কম ইকোনমিতে। পরিস্থিতি অনুযায়ী বোলিং করে ব্যাটারদের বোকা বানাচ্ছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে লাহোর নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে তাঁর চারটি ছবি পোস্ট করেছে। কৌশলের ওস্তাদ, বরফের মতো ঠাণ্ডা, ডেথ ওভারের বিশেষজ্ঞ, কাটারের জাদুকর—এই চার উপাধি মোস্তাফিজকে দিয়েছে লাহোর। বাংলাদেশিদের জন্য উপাধিগুলোর বাংলা অনুবাদও করেছে ফ্র্যাঞ্চাইজিটি। ক্যাপশনে লাহোর লিখেছে, ‘মোস্তাফিজুর রহমান। আপনি আসলে এমনই।’

লাহোরের দুটি ম্যাচের দুটিতেই একাদশে ছিলেন মোস্তাফিজ। টুর্নামেন্টে এখন পর্যন্ত ৮ ওভারে ৩৯ রানে ২ উইকেট নিয়েছেন। উইকেট পেয়েছেন একটি করে। তাঁর ২ উইকেটের দুটিই এসেছে প্রতিপক্ষের ইনিংসের প্রথম ১০ ওভারের মধ্যে। এখন পর্যন্ত ৪৮ বলের মধ্যে ১৮ বল ডট দিয়েছেন। স্লোয়ার-কাটারে ব্যাটাররা এতটাই বিভ্রান্ত হচ্ছেন যে ব্যাটে-বলে ঠিকমতো সংযোগই করতে পারছেন না তাঁরা। বিশেষ করে, মোস্তাফিজ ডেথ ওভারে ব্যাটারদের কাছে বনে যান মৃত্যুদূত। টুর্নামেন্টে তাঁর ১৮ ডটের সাতটিই দিয়েছেন শেষের দিকে এসে। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট না পেলেও রানের লাগাম টেনে ধরছেন এই বাঁহাতি পেসার।

২৬ মার্চ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে হায়দরাবাদ কিংসমেনকে ৬৯ রানে হারিয়েছে মোস্তাফিজের লাহোর কালান্দার্স। সেই ম্যাচে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই লাহোর অসাধারণ খেলেছে। পরবর্তীতে ২৯ মার্চ করাচি কিংসের বিপক্ষে ১২৯ রানের পুঁজি নিয়ে লাহোর প্রায়ই জিতেই গিয়েছিল। মোস্তাফিজ এই ম্যাচে ৪ ওভারে ১৯ রানে নেন ১ উইকেট। কিন্তু বল টেম্পারিংয়ের ৫ রানের খেসারত দিয়ে ম্যাচটা লাহোর হেরে যায় ৪ উইকেট।

লাহোর কালান্দার্সে খেলছেন মোস্তাফিজের জাতীয় দলের সতীর্থ পারভেজ হোসেন ইমন। সচরাচর টপ অর্ডারে ব্যাটিং করলেও পিএসএলে দুটি ম্যাচে তিনি চার নম্বরে খেলেছেন। সর্বসাকল্যে করেছেন ২৬ রান। দুই ম্যাচে এক জয় ও এক হারে দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চারে লাহোর। টুর্নামেন্টে অংশ নিচ্ছে আট দল। আগামীকাল নিজেদের তৃতীয় ম্যাচে লাহোর খেলতে নামবে মুলতান সুলতানসের বিপক্ষে।

এবার বোর্ডের বিরুদ্ধে আপিল করলেন পাকিস্তানি তারকা ক্রিকেটার

‘আমাদের ক্রিকেটের অভিভাবকেরা কি পদ আর ক্ষমতার লড়াইয়ে এতটাই অন্ধ হয়ে গেছেন’

বিগ ব্যাশের বর্ষসেরার পুরস্কার পেলেন রিশাদ

মেয়েদের বিশ্বকাপের পরই আইসিসির বার্ষিক সম্মেলন

পাকিস্তানে বসে আইপিএলের জন্য মন কাঁদছে নিউজিল্যান্ডের এই ক্রিকেটারের

আইপিএলে কাজ করতে এসে ব্রিটিশ প্রকৌশলীর রহস্যময় মৃত্যু

নাসিম শাহকে বাঁচিয়ে দিয়েছেন পিসিবি সভাপতি, দাবি পাকিস্তানি ক্রিকেটারের

মোস্তাফিজের সতীর্থকে শাস্তি দিল পাকিস্তান বোর্ড

আইপিএলে প্রেমের প্রস্তাব দিতে গিয়ে আংটি হারালেন এক ভক্ত

রিজভীর কাছে কোন ক্রিকেটার এসেছিলেন বিএনপির এমপি হতে