হোম > খেলা > ক্রিকেট

শেষ ওভারে ‘কাশ্মীরি বুলেটে’র চমক

১৯ ওভারে ১৫১ রান তুলে ফেলেছিল পাঞ্জাব কিংস। বোলারদের হাতে শক্তিশালী সংগ্রহ তুলে দিতে শেষ ওভারটা খুব গুরুত্বপূর্ণ ছিল তাদের জন্য। অথচ বিস্ময়করভাবে ওই ওভারে কোনো রানই পেল না পাঞ্জাব। শেষ ওভারে চমক দেখালেন ‘কাশ্মীরি বুলেট’ খ্যাত উমরান মালিক। মেডেনসহ ৩ উইকেট নিলেন সানরাইজার্স হায়দরাবাদের দ্রুতগতির পেসার। ইনিংসের শেষ বলে আবার রান আউট। সব মিলিয়ে স্বপ্নের একটা ওভারই করলেন উমরান।

উমরানের শুরুর তিন ওভার অবশ্য অতটা ভালো হয়নি। তিন ওভারে ১ উইকেট নিয়ে খরচ করেন ২৮ রান। শেষ ওভারে তিনি তুলে নেন ওডেন স্মিথ, রাহুল চাহার ও ভাইভাব আরোরাকে। তবে রান আউট হয়ে যান আর্শদীপ সিং। কেবল বোলিং করেই নয়, দুর্দান্ত দুটি ক্যাচও নিয়েছেন উমরান। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে আজ পাঞ্জাব কিংসকে ৭ উইকেটে হারিয়েছে হায়দরাবাদ। প্রত্যাশিতভাবেই ম্যাচ সেরা হয়েছেন ২২ বছর বয়সী তরুণ।

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ম্যাচের শেষ বলে গুটিয়ে যাওয়ার আগে ১৫১ রান তোলে পাঞ্জাব। দলের পক্ষে ৩৩ বলে সর্বোচ্চ ৬০ রান করেন লিয়াম লিভিংস্টোন। এ ছাড়া শাহরুখ খান ২৮ বলে তোলেন ২৬ রান। অরেঞ্জ আর্মিদের হয়ে চার ওভারে ২২ রানে ৩ উইকেট নেন পেসার ভুবনেশ্বর কুমার। কিন্তু উমরান-ঝড়ে অনেকটাই আড়ালে থেকে যান তিনি। পাঞ্জাবকে নাগালে বেঁধে রাখতে দুই পেসারই মুখ্য অবদান রেখেছেন।

বোলাররা গড়ে দিয়েছেন জয়ের ভিত। পরে ব্যাটাররা মধুর একটা সমাপ্তি এনে দিয়েছেন। রান তাড়ায় অভিষেক শর্মা ২৫ বলে ৩১ এবং রাহুল ত্রিপাঠি ২২ বলে ৩৪ রান করে সাজঘরে ফেরেন। তবে ম্যাচটা শেষ করে এসেছেন মিডল অর্ডারের দুই ব্যাটার এইডেন মার্করাম ও নিকোলাস পুরান। ২৭ বলে ৪১ রানে অজেয় থাকেন মার্করাম। ৩০ বলে ৩৫ রান এসেছে পুরানের ব্যাট থেকে। তাঁদের ব্যাটিং নৈপুণ্যে ৭ বল হাতে রেখে জয় তুলে নেয় হায়দরাবাদ।

আইপিএলের চলতি মৌসুমে ষষ্ঠ ম্যাচে অরেঞ্জ আর্মিদের এটা চতুর্থ জয়। এই জয়ে টেবিলের চারে উঠে এসেছে কেন উইলিয়ামসনের হায়দরাবাদ। আর ছয় ম্যাচের তিনটিতে হারা পাঞ্জাব তালিকার সপ্তম স্থানে থাকল।

পাকিস্তানের স্পিন জাদু, লিড নিয়েও স্বস্তিতে নেই ওয়েস্ট ইন্ডিজ

আম্পায়ার সৈকতকে নিয়ে ব্যাখ্যা দিল বিসিবি

‘বুড়ো’ সাব্বিরকে ফিরিয়ে মালয়েশিয়া সিরিজের দল দিল বিসিবি

‘অস্ট্রেলিয়ার ৭০ রানে ৭ উইকেট নেওয়া বাংলাদেশের জন্য অসম্ভব না’

ইংল্যান্ড দলে ফিরতে চান বেন স্টোকস

ম্যাচ শেষ হওয়ার আগেই নতুন কোচ পেল পাকিস্তান

অস্ট্রেলিয়ায় কেমন চলছে বাংলাদেশের অনুশীলন

‘দীর্ঘ একটা সময় বাংলাদেশের সেরা খেলোয়াড় ছিলেন সাকিব’

আমিরাতে হতে যাচ্ছে এশিয়া কাপ

পাকিস্তানের বিপক্ষে ক্রিকেটারদের পারফরম্যান্সে অসন্তুষ্ট ওয়েস্ট ইন্ডিজ কোচ