হোম > খেলা > ক্রিকেট

জুলাইয়ের সেরা হওয়ার লড়াইয়ে তানজিদ তামিম

ক্রীড়া ডেস্ক    

জিম্বাবুয়ে সফরে দারুণ ব্যাটিং করেছেন এই ওপেনার। ফাইল ছবি

জুলাই মাসের আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান। পুরুষ বিভাগে তাঁর সঙ্গে মনোনয়ন পেয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক ও ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জাস্টিন গ্রিভস।

নারী বিভাগে মনোনয়ন পেয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক নাট স্কিভার-ব্রান্ট, শ্রীলঙ্কার ব্যাটার হার্শিতা মাধবী ও ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হেইলি ম্যাথিউজ।

জিম্বাবুয়ে সফরে ধারাবাহিক ব্যাটিংয়ের পুরস্কার হিসেবেই মাসসেরার তালিকায় জায়গা পেয়েছেন তানজিদ। সফরে একমাত্র টেস্ট ও ওয়ানডে সিরিজে হারের পর বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই ওপেনার। পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জেতে বাংলাদেশ।

হারারেতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তানজিদ করেন ১৫৯ রান। ব্যাটিং গড় ৫৩.০০, স্ট্রাইক রেট ৮৯.৮৩। এরপর বুলাওয়েতে টি-টোয়েন্টি সিরিজেও ফর্ম ধরে রাখেন। তিন ম্যাচে ৭০.০০ গড় এবং ১২৭.২৭ স্ট্রাইক রেটে করেন ১৪০ রান। সফরে সাদা বলের দুই সিরিজেই বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তানজিদ।

তানজিদের সঙ্গে মনোনয়ন পাওয়া ব্রুকও জুলাইয়ে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন। ভারতের বিপক্ষে ইংল্যান্ডের সফল সিরিজে বিশেষ করে টি-টোয়েন্টিতে আলো ছড়ান তিনি। পাঁচ ম্যাচের সিরিজে ২২৯ রান করেন ইংল্যান্ডের অধিনায়ক। ব্যাটিং গড় ছিল ১১৪.৫০ এবং স্ট্রাইক রেট ২১৪.০১। সিরিজসেরা হওয়ার পাশাপাশি সর্বোচ্চ রান সংগ্রাহকও হন ব্রুক। তবে ওয়ানডে সিরিজে তিন ম্যাচে তাঁর সংগ্রহ ছিল মাত্র ৩১ রান।

অন্যদিকে ব্যাট ও বল—দুই বিভাগেই নজর কেড়েছেন গ্রিভস। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ১৮০ রানের দুর্দান্ত ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজকে হার থেকে বাঁচান তিনি। ওই ম্যাচে শ্রীলঙ্কা ৫৪৯/৯ রানে ইনিংস ঘোষণা করেছিল। পরে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টে ২৭ রানে ৫ উইকেট ও ১২ রানে ২ উইকেট নিয়ে সিরিজ ড্র করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন গ্রিভস।

জুলাইয়ে দুই টেস্টে গ্রিভসের ব্যাট থেকে আসে ২১৫ রান, গড় ৭১.৬৬। বল হাতে নেন ৮ উইকেট, বোলিং গড় মাত্র ১০.২৫।

মালয়েশিয়াকে দুমড়েমুচড়ে দিল বাংলাদেশ

প্রস্তুতি ম্যাচের ধাক্কা সামলে অস্ট্রেলিয়াকে চমকে দিতে চায় বাংলাদেশ

বাংলাদেশের বিপক্ষে কোন একাদশ নিয়ে নামবে অস্ট্রেলিয়া

২৩ বছর আগের বাংলাদেশ সিরিজের কথা মনে করালেন গিলক্রিস্ট

বাংলাদেশের বিশ্বকাপ প্রায় নিশ্চিত

বাংলাদেশের মতো সরকারের দিকে তাকিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডও

বড় জয়ে ফাইনালের প্রস্তুতি সারল বাংলাদেশ

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের প্রস্তুতিতে ঘাটতি দেখছেন হোয়াটমোর

ক্রিকেট খেলতে ভারত কি বাংলাদেশে আসবে

‘ক্রিকেটের প্রতি বাংলাদেশের প্যাশন অন্য কোনো দেশের সঙ্গে তুলনা করা যাবে না’