হোম > খেলা > ক্রিকেট

‘বাংলাদেশের কাছে অপমানিত হয়ে অস্ট্রেলিয়া এমন পিচ বানিয়েছে’

ক্রীড়া ডেস্ক    

সুনীল গাভাস্কার। ফাইল ছবি

সদ্যই অভিষিক্ত টেস্ট ভেন্যু ম্যাকাইয়ের পিচকে নাকি ম্যাচ রেফারি স্যার রিচি রিচার্ডসন সর্বোচ্চ রেটিং ‘খুব ভালো’ দিতে যাচ্ছেন বলে খবর অস্ট্রেলিয়ার সেভেন ক্রিকেটের। আইসিসি শেষ পর্যন্ত ম্যাকাইয়ের পিচকে যেই রেটিং দিক না কেন, এটাকে ভালো পিচ মানতে নারাজ সুনীল গাভাস্কার। ভারতের এই ব্যাটিং কিংবদন্তি বলছেন, ডারউইনে হারের হতাশা থেকেই এমন পিচ বানিয়েছিল অস্ট্রেলিয়া।

ভারত সফরে অস্ট্রেলিয়া কোনো ছুতে পেলেই পিচ নিয়ে সমালোচনা করে। সেটি মাথায় রেখেই কি না, ম্যাকাইয়ের পিচ নিয়ে অস্ট্রেলীয়দের ধুয়ে দিয়েছেন গাভাস্কার। ‘দ্য হিন্দু’-তে নিজের কলামে ভারতের সাবেক অধিনায়ক লিখেছেন, ‘ম্যাকাইয়ের পিচে কোন চমক ছিল না। প্রথম টেস্টে বাংলাদেশিদের কাছে অপমানিত হওয়ার পর অস্ট্রেলিয়ানরা এমন একটি পিচ বানাবে যা দ্রুতগতির ও বাউন্সি, এটা জানা কথা। তারা এটাও বলবে গ্রাউন্ডসম্যান নিজে এটা বানিয়েছে এবং তাদের দিক থেকে কোন নির্দেশনা ছিল না। তবে আমরা সবাই জানি পর্দার আড়ালে কী ঘটে।’

ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার উইকেটে প্রথম দিনে পড়েছিল ১৮ উইকেট। বাংলাদেশ দুই ইনিংসে ৬৪ ও ৯৫ রানে অলআউট। অস্ট্রেলিয়া এক ইনিংসে করে ২১০ রান। ম্যাকাইয়ের পিচ নিয়ে গাভাস্কার আরও বলেন, ‘অস্ট্রেলিয়ায় আরও একটি টেস্ট ম্যাচ দুই দিনের মধ্যেই শেষ হয়ে গেছে। গত কয়েক বছরে সেখানে এমনটা চারবার ঘটেছে। আর যে ট্রাম্পোলিন-বাউন্স পিচগুলো এমন ফলাফল তৈরি করে, সেগুলোর কোনো সমালোচনা আমরা এখনও শুনিনি।’

এমন পিচ তৈরির পেছনে এখন একের পর এক নানা অজুহাত আসতে থাকবে বলেও আশঙ্কা গাভাস্কারের, ‘একের পর অজুহাত এক আসতেই থাকবে। ‘ওহ, গ্রাউন্ডসম্যান, দুঃখিত, টার্ফ এক্সিকিউটিভ ভুল করেছেন। তিনি আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী কাজ করেছেন, যেখানে গরম আবহাওয়ার কথা বলা হয়েছিল, তাই তিনি একটু বেশি ঘাস রেখে দিয়েছিলেন, এর ফলেই বাড়তি বাউন্স হয়েছে।’

জিম্বাবুয়ের কাছে পাত্তা পেল না বাংলাদেশ

বাংলাদেশকে কঠিন লক্ষ্য ছুঁড়ে দিল জিম্বাবুয়ে

৬ রানে ৪ উইকেট নিয়ে জিতল বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজে লিটনের বদলি কে

মিরাজ কেন নেই, বিসিবির ব্যাখ্যা

জিম্বাবুয়ে-আফগানিস্তান সিরিজই শেষ লিটনের

১৪ বলে ফিফটি, ৪৯ বলে সেঞ্চুরি

ম্যাচ শুরুর আগেই বাংলাদেশের দুঃসংবাদ

চাকরি পাওয়ার এক সপ্তাহের মধ্যেই না ফেরার দেশে বিসিবির কোচ

আইসিসির কাছ থেকে ‘সুখবর’ পেলেন সাকিবরা