হোম > খেলা > ক্রিকেট

তিন ক্রিকেটারের অভিষেক, ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    

কলম্বোয় সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চরিত আসালাঙ্কা। ছবি: এএফপি

কলম্বোয় সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চরিত আসালাঙ্কা। পঞ্চপাণ্ডব ছাড়া প্রথমবার ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। অনেকটা তারুণ্য নির্ভর একাদশ। পূর্ণ মেয়াদে অধিনায়কত্ব পেয়ে মেহেদী হাসান মিরাজ প্রথমবারের মতো টস করতে নেমেছেন।

এই ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হচ্ছে তিন ক্রিকেটারের। বাংলাদেশের পারভেজ হোসেন ইমন ও তানভীর ইসলামের। শ্রীলঙ্কার হয়ে অভিষেক হচ্ছে মিলান রত্নায়েকে।

তানজিদ হাসান তামিম, ইমন ও নাজমুল হোসেন শান্তকে নিয়ে টপ অর্ডার সাজিয়েছে বাংলাদেশ। মিডল অর্ডারে লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী অনিক। পেটের পীড়ায় অসুস্থ ছিলেন রিশাদ হোসেন। একাদশে সুযোগ হয়নি এই লেগ স্পিনারের।

স্পিন আক্রমণে মিরাজকে সঙ্গ দেবেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। টি-টোয়েন্টিতে আগেই অভিষেক হয়েছে তাঁর। এবার ৫০ ওভারের সংস্করণেও অভিষেক হচ্ছে এই বাঁহাতি স্পিনারের। পেস বোলিং আক্রমণে আছেন—তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তরুণ তানজিম হাসান সাকিব। চোট কাটিয়ে প্রায় তিন মাস পর খেলছেন তাসকিন।

ওয়ানডেতে শ্রীলঙ্কার সঙ্গে তাসকিন ও মোস্তাফিজের রেকর্ডও দারুণ। ১৪ ইনিংসে মোস্তাফিজের শিকার ২৩, তাসকিন ১৩ ইনিংস নিয়েছেন ২২ উইকেট।

শ্রীলঙ্কার ওপেনিংয়ে পাতুম নিশাঙ্কার সঙ্গী হিসেবে আছেন নিশান মাদুশকা। প্রত্যাশিতভাবে কুশল মেন্ডি, কামিন্দু মেন্ডিস, আসালাঙ্কারা আছেন মিডল অর্ডার সামলাতে। বোলিং আক্রমণে—তিন পেসারের সঙ্গে দুই স্পিনার লঙ্কানদের একাদশে। রহস্য স্পিনার মহেশ তিকসানার সঙ্গে ওয়ানিন্দু হাসারাঙ্গা ঘূর্ণি আক্রমণে। পতোপ দাগতে আছেন আসিতা ফার্নান্দো, ইশান মালিঙ্গা ও মিলান রত্নায়েকে।

বাংলাদেশের একাদশ:

পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক (উইকেটকিপার), তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।

শ্রীলঙ্কার একাদশ:

নিশান মাদুশকা, পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), চরিত আসালঙ্কা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, জানিত লিয়ানাগে, মিলান রত্নায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ তিকসানা, ইশান মালিঙ্গা ও আসিতা ফার্নান্দো।

বিশ্বকাপে চোখ রেখে মাঠে নামছে বাংলাদেশ

‘ফাইনালের’ আগে ভারতের তিন দল, কোন দলে কারা

বাংলাদেশ-জিম্বাবুয়েকে ছাপিয়ে নিজেদেরই চ্যাম্পিয়ন দাবি করছে আফগানরা

জিম্বাবুয়ের বিপক্ষে নামার আগে মিরাজকে নিয়ে দুশ্চিন্তা

শ্রীলঙ্কার কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

বিশ্বকাপে চোখ রেখে ত্রিদেশীয় সিরিজ জিততে চান মোসাদ্দেক

বিসিবির ভ্যান থেকে যে কায়দায় ক্রিকেটারদের লাগেজ চুরি করে চোর

রিশাদের প্রশংসায় পঞ্চমুখ হোবার্ট

রাজশাহীর ক্রিকেটারদের লাগেজ উদ্ধার, আটক ৫

বাংলাদেশ ম্যাচের পর আফগান ক্রিকেটারের শাস্তি