হোম > খেলা > ক্রিকেট

আফগানিস্তান সিরিজ শেষ মুশফিকের

সিরিজ শেষ মুশফিকের। ছবি: বিসিবি

আফগানিস্তান সিরিজ শেষ হয়ে গেল মুশফিকুর রহিমের। আঙুলে চোট পাওয়ায় শারজায় সিরিজের বাকি দুই ম্যাচ খেলতে পারবেন না এই অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশ দলের টিম ফিজিও দেলোয়ার হোসেন বলেছেন, ‘আফগানিস্তানের ব্যাটিং ইনিংসের শেষের দিকে, উইকেটকিপিংয়ের সময় মুশফিকুর তাঁর বাম হাতের তর্জনীর ডগায় চোট পান। ম্যাচ শেষে এক্স-রের পর নিশ্চিত হওয়া গেছে, বাম হাতের তর্জনীর ডিআইপি জয়েন্টে (আঙুলের সংযোগস্থল) চিড় ধরা পড়েছে। তিনি এখন ম্যানেজমেন্টের তত্ত্বাবধানে আছেন এবং দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে খেলতে পারবেন না। তাঁর আপডেট পরে যথাসময়ে জানানো হবে।’

গতকাল সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং ধসে ৯২ রানে হেরেছে বাংলাদেশ। দলের প্রয়োজনের মুহূর্তে স্টাম্পিংয়ে শিকার হয়ে মুশফিক ফেরেন মাত্র ১ রানে। এমন বাজে হারের ক্ষত তরতাজা থাকতেই দুঃসংবাদ শুনে বাংলাদেশ দল। আঙুলে চোট পাওয়ায় মুশফিকের পরের দুই ম্যাচে খেলা নিয়ে যে সংশয় তৈরি হয়েছিল, আজ সেটিই সত্যিই হলো।

সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে ৯ নভেম্বর। ১১ নভেম্বর হবে শেষ ওয়ানে।

বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করল জিম্বাবুয়ে

ধোনির আইপিএল কি এভাবেই শেষ, কী বলছেন চেন্নাই অধিনায়ক

বাংলাদেশ সিরিজের পর বাদ রিজওয়ান

‘দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়াকে হারাতে পারলে সেটা হবে বাংলাদেশের অনেক বড় অর্জন’

নির্বাচন যাতে স্বচ্ছ হয়, সবাইকে কঠোর বার্তা দিয়েছি: তামিম

পাকিস্তানকে ধবলধোলাইয়ের বোনাসের টাকা দিয়ে কী হবে, জানালেন তামিম

বাংলাদেশের কাছে ধবলধোলাইয়ের পর অধিনায়কত্ব হারাচ্ছেন পাকিস্তান অধিনায়ক

পাকিস্তান সিরিজ জিতেও কেন অসন্তুষ্ট সালাহ উদ্দীন

লিটন-রিজওয়ানের তর্কের আসল খবর জানালেন পাকিস্তানি কোচ

পল্লবীর শিশু ধর্ষণের ঘটনার বিচার দাবি তামিম-শান্তদের