হোম > খেলা > ক্রিকেট

নিউজিল্যান্ডকে দুমড়েমুচড়ে ভারতের রেকর্ড শিরোপা

ক্রীড়া ডেস্ক    

৯৬ রানে জিতেছে ভারত। ছবি: ক্রিকইনফো

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের মতো এবার আর নরেন্দ্র মোদি স্টেডিয়াম নীল সমুদ্র নিস্তব্ধতায় ডুবে যায়নি। সেবার অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছিল আয়োজকেরা। তাতে হৃদয় ভেঙেছিল দর্শকদের। এবার তার তেমন কিছুর পুনরাবৃত্তি হলো না। একের পর এক রেকর্ড গড়ে সেই মাঠেই শিরোপা উৎসবে মাতল ভারতীয়রা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের মঞ্চ, ভক্তরা তাই দারুণ এক লড়াই দেখার অপেক্ষায় ছিলেন। কিন্তু ভারতের দাপটে ফাইনালটা ঠিক ফাইনালের মতো হলো না। একপেশে ম্যাচে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে শিরোপা জিতে নিল সূর্যকুমার যাদবের দল। প্রথম দল হিসেবে রেকর্ড তিনবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার স্বাদ পেল ভারত। এর আগে কোনো দল এতবার এই সংস্করণের বিশ্বকাপ জিততে পারেনি।

সর্বোচ্চ দুবার করে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। এবার তাদের পেছনে ফেলে নতুন রেকর্ড গড়ল ভারত। ২০২৪ সালের আসরে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় শিরোপা জিতেছিল দলটি। প্রথম দল হিসেবে টানা দুবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার কীর্তি গড়ল ভারত। শুধু তা-ই নয়, স্বাগতিক হিসেবে প্রথম কোনো দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় দেখল ক্রিকেট বিশ্ব।

এদিন টস ভাগ্যটাই কেবল ভারতের পক্ষে কথা বলেনি। ম্যাচের বাকিটা সময় নিউজিল্যান্ডের ওপর আধিপত্য বিস্তার করেছে তারা। টসে হারা দলটির জয়ের ভিত গড়ে দিয়েছিলেন ব্যাটাররাই। তিন ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৫ রান করেছিল ভারত। এই পুঁজিতে সবচেয়ে বেশি অবদান দুর্দান্ত ফর্মে থাকা সঞ্জু স্যামসনের। টানা তৃতীয় ফিফটি করার পথে ফাইনালে ৪৬ বলে ৮৯ রানের ইনিংস খেলেন এই ওপেনার। এ ছাড়া ইশান কিষান ৫৪ ও অভিষেক শর্মার ব্যাট থেকে আসে ৫২ রান। বল হাতে ৩ উইকেট নিতে ৪৬ রান খরচ করেন জেমস নিশাম।

জবাব দিতে নামা নিউজিল্যান্ডের ইনিংস থেমেছে ১৫৯ রানে। টিম শেইফার্ট ও মিচেল সান্টনার ছাড়া কিউইদের আর কোনো ব্যাটার ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতে পারেননি। ২৬ বলে ৫২ রান করেন শেইফার্ট। দলপতি সান্টনার এনে দেন ৪৩ রান। বলা বাহুল্য, অন্যরা না দাঁড়াতে পারায় তাঁদের ইনিংস দুটি কেবল দলের হারের ব্যবধানই কমিয়েছে। নিউজিল্যান্ডের পতন হওয়া ১০ উইকেটের সাতটাই ভাগাভাগি করে নেন যশপ্রীত বুমরা ও অক্ষর প্যাটেল। ১৫ রান দেওয়া বুমরার শিকার ৪ উইকেট। ২৭ রানে ৩ ব্যাটারকে ফেরান প্যাটেল।

ক্যাচ মিসের খেসারত দিয়ে ভারতের কাছে হারল বাংলাদেশ

এবারও হাত মেলাননি বাংলাদেশ-ভারতের অধিনায়কেরা

অস্ট্রেলিয়া সিরিজ থেকে এক পরিবর্তন নিয়ে জিম্বাবুয়ে যাচ্ছে বাংলাদেশ

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর সুসংবাদ-দুঃসংবাদ দুটোই পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা

আইসিসির মাসসেরার পুরস্কার পেলেন মুশফিক

দেড় যুগ পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে লিটনের বদলি নিল বাংলাদেশ

বাংলাদেশকে অনায়াসে ধবলধোলাই করল অস্ট্রেলিয়া

একাই খেললেন হৃদয়, টেনেটুনে ১০০ পেরোল বাংলাদেশ

ধবলধোলাই এড়ানোর ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ