হোম > খেলা > ক্রিকেট

অভিষেকেই আইসিসির ‘সন্দেহের’ তালিকায় বাংলাদেশের আলিস

ক্রীড়া ডেস্ক    

ওয়ানডে অভিষেকে আলিসের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছে আইসিসি। ছবি: ফাইল ছবি

আলিস আল ইসলামের ওয়ানডে অভিষেকটা হয়েছে ভুলে যাওয়ার মতোই। শারজাহে গতকাল আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হেরে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে বাংলাদেশ। এবার আলিস পড়েছেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সন্দেহের তালিকায়।

আলিসের বিরুদ্ধে সন্দেহজনক বোলিং অ্যাকশনের কারণে রিপোর্ট করা হয়েছে বলে আজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইসিসি। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ কর্মকর্তাদের প্রতিবেদনে তাঁর বোলিং অ্যাকশনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। ২৯ বছর বয়সী বাংলাদেশের স্পিনারকে এখন আইসিসি অনুমোদিত একটি পরীক্ষাকেন্দ্রে স্বাধীন মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে।

বাংলাদেশের দেওয়া ১৬১ রানের লক্ষ্যে নেমে আফগানিস্তান গতকাল শারজায় ৮৭ বল হাতে রেখে ৭ উইকেটের সহজ জয় পায়। তাসকিন নিয়েছেন ২ উইকেট। অপর উইকেট পেয়েছেন মোস্তাফিজুর রহমান। আলিস ৮.৩ ওভারে ৪৭ রান খরচ করেও কোনো উইকেট পাননি।

৩ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়ান গেমস ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় আলিসের। ম্যাচটি ছিল টি-টোয়েন্টি সংস্করণের। ফাইনালে উঠতে গতকাল আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ৪১ রানে জিততে হতো। কিন্তু বাংলাদেশ জিততেই পারেনি।

সাম্প্রতিক আমিরাত সফরে বাংলাদেশ পুরোপুরি ব্যর্থ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে জয়ের পাল্লা বাংলাদেশের দিকেই ভারী ছিল। শেষ পর্যন্ত আফগানরা বীরত্বপূর্ণ ড্র করেছে। বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের লক্ষ্যে নেমে আফগানরা ৮ উইকেটে ৩৪৬ রান করতেই টেস্ট ড্র।

জিম্বাবুয়ে-আফগানিস্তান সিরিজে ব্যর্থ বাংলাদেশের চোখ এবার দক্ষিণ আফ্রিকাতে

নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়ে জিতল ভারত

শাস্তি পেলেন বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়া অস্ট্রেলিয়ার ক্রিকেটার

বিদায় বলার পথে অ্যান্ডারসন

বাংলাদেশকে আগলে রাখলেন আফগানিস্তানের কোচ

সোহান-শামীমদের ছাড়পত্র না দেওয়ায় বিসিবির ওপর ক্ষুব্ধ আবুধাবির ফ্র্যাঞ্চাইজি

কীভাবে দুর্দশা কাটিয়ে উঠবে বাংলাদেশ

আফগানদের কাছে হেরে বাংলাদেশের বিদায়

১১ হাজার রানের ক্লাবে স্টিভ স্মিথ

১৬০ রান করে কত রানে জিততে হবে বাংলাদেশের