হোম > খেলা > ক্রিকেট

ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল ২২, ২৩ ফেব্রুয়ারি, লিগ শুরু ৩ মার্চ

আজকের পত্রিকা ডেস্ক­

ডিপিএল ২০২৪-২৫ মৌসুম শুরু হতে যাচ্ছে আগামী ৩ মার্চ।। ফাইল ছবি

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) ২০২৪-২৫ মৌসুম শুরু হতে যাচ্ছে আগামী ৩ মার্চ। লিগের দলবদল সম্পন্ন হবে ২২ ও ২৩ ফেব্রুয়ারি।

গত কয়েক মৌসুমের মতো এবারও ক্লাবগুলো সরাসরি চুক্তির মাধ্যমে ক্রিকেটারদের দলে ভেড়াচ্ছে।

রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের কারণে দল ও কোচিং স্টাফে আসছে কিছু পরিবর্তন। আবাহনীতে গত কয়েক মৌসুম ধরে খালেদ মাহমুদ সুজন দলের কোচের দায়িত্ব পালন আসছিলেন। তবে এবার তাঁর জায়গায় আসছেন জাতীয় দলের সাবেক নির্বাচক হান্নান সরকার। খালেদ মাহমুদ সুজন এবার সামলাবেন প্রিমিয়ারে ওঠা নতুন দল গুলশান ক্রিকেট ক্লাবের।

গত মৌসুমের ধারাবাহিকতায় এবারও ঢাকা প্রিমিয়ার লিগে কোনো বিদেশি ক্রিকেটার খেলার সুযোগ পাচ্ছে না। লিগের ম্যাচগুলো হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম এবং বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠে।

এবারের আসরে খেলা ১২টি দল হচ্ছে, আবাহনী লিমিটেড, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, লিজেন্ডস অব রূপগঞ্জ, মোহামেডান স্পোর্টিং ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স, রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, গুলশান ক্রিকেট ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, শাইনপুকুর ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, পারটেক্স স্পোর্টিং ক্লাব।

গত আসর থেকে অবনমিত হয়ে প্রথম বিভাগে নেমে গেছে সিটি ক্লাব ও গাজী টায়ার ক্রিকেট ক্লাব।

আম্পায়ার সৈকতকে নিয়ে ব্যাখ্যা দিল বিসিবি

‘বুড়ো’ সাব্বিরকে ফিরিয়ে মালয়েশিয়া সিরিজের দল দিল বিসিবি

‘অস্ট্রেলিয়ার ৭০ রানে ৭ উইকেট নেওয়া বাংলাদেশের জন্য অসম্ভব না’

ইংল্যান্ড দলে ফিরতে চান বেন স্টোকস

ম্যাচ শেষ হওয়ার আগেই নতুন কোচ পেল পাকিস্তান

অস্ট্রেলিয়ায় কেমন চলছে বাংলাদেশের অনুশীলন

‘দীর্ঘ একটা সময় বাংলাদেশের সেরা খেলোয়াড় ছিলেন সাকিব’

আমিরাতে হতে যাচ্ছে এশিয়া কাপ

পাকিস্তানের বিপক্ষে ক্রিকেটারদের পারফরম্যান্সে অসন্তুষ্ট ওয়েস্ট ইন্ডিজ কোচ

এবার জয় নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ