হোম > খেলা > ক্রিকেট

জিম্বাবুয়ের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ, তিন বছর পর ফিরলেন ইয়াসির

ক্রীড়া ডেস্ক    

তিন বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি। ছবি: ক্রিকইনফো

একমাত্র টেস্টে ইনিংস ও ৮৫ রানে হারের পর জিম্বাবুয়ের কাছে ওয়ানডে সিরিজও হেরেছে বাংলাদেশ। ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজে হারের পর সাদা বলের আরেক সংস্করণে বাংলাদেশ খেলতে নামবে। হারারেতে টেস্ট, ওয়ানডে সিরিজ শেষে এখন ভেন্যু বদলে দুই দল গেল বুলাওয়েতে। আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তাওহীদ হৃদয়।

বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই দল টি-টোয়েন্টিতে সবশেষ মুখোমুখি হয়েছে ২০২৪ সালে। আজ দুই বছর পর তারা এই সংস্করণে মুখোমুখি হচ্ছে। বুলাওয়েতে প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে তিন বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি। সবশেষ তিনি বাংলাদেশের হয়ে খেলেছেন ২০২৩ সালে। হাংঝুতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি ছিল এশিয়ান গেমস ক্রিকেটের।

লিটন না থাকায় হৃদয় নেতৃত্ব দিচ্ছেন। উইকেটরক্ষকের গ্লাভস পরেছেন নুরুল হাসান সোহান। পেস বোলিংয়ে স্বীকৃত দুই পেসার নাহিদ রানা ও তাসকিন আহমেদের সঙ্গে খেলছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। স্পিনে আছেন শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ। আর তারকা অলরাউন্ডার সিকান্দার রাজা জিম্বাবুয়ের অধিনায়ক।

বাংলাদেশের একাদশ

তাওহীদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, নাহিদ রানা, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন

জিম্বাবুয়ের একাদশ
সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, ব্র্যাড ইভান্স, ক্লাইভ মাদান্দে (উইকেটরক্ষক), তাদিওয়ানাশে মারুমানি, তাশিঙ্গা মুসেকিওয়া, ব্লেসিং মুজারাবানি, ডিয়ন মায়ার্স, রিচার্ড এনগারাভা, মিল্টন শুম্বা

স্বীকৃতির সঙ্গে আইসিসিতে শীর্ষ পদও পেলেন তামিম

বিশ্বকাপের ফরম্যাট বদলাল আইসিসি

প্রত্যাবর্তন রাঙিয়ে মাসসেরার তালিকায় মোসাদ্দেক

ম্যাককালামকে ছাঁটাইয়ে শেষ হলো ইংল্যান্ডের বাজবল অধ্যায়

শেষ ওয়ানডে জিতে মিরাজ বললেন, আমরা অনেক কিছু শিখেছি

সিরিজ খুইয়ে মিরাজদের জয়ে ফেরা

ধবলধোলাই এড়ানোর ম্যাচেও ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজ হারের পর শাস্তি পেল বাংলাদেশ

মোস্তাফিজের বদলি নিল বিসিবি

জিম্বাবুয়ে সিরিজ হারের পর আরেক ধাক্কা খেল বাংলাদেশ