হোম > খেলা > ক্রিকেট

দুই ওভারের আক্ষেপে ম্যাচ জিততে পারল না নিউজিল্যান্ড

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে আজ নিউজিল্যান্ড-ভারত তৃতীয় ওয়ানডেতেও বাধ সেধেছিল বৃষ্টি। রান তাড়া করতে নামা নিউজিল্যান্ড ১৮ ওভার শেষেই ডাকওয়ার্থ লুইস মেথডে (ডিএলএস) এগিয়ে ছিল ৫০ রানে। তবে ২০ ওভার খেলা না হওয়ায় এই ম্যাচের কোনো ফল হয়নি। তৃতীয় ওয়ানডে পরিত্যক্ত হওয়ায় ১-০ তে সিরিজ জিতল কিউইরা।

২২০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা বেশ দারুণ হয়েছিল নিউজিল্যান্ডের। উদ্বোধনী জুটিতে ফিন অ্যালেন-ডেভন কনওয়ে যোগ করেছিলেন ৯৭ রান। ৫৪ বলে ৫৭ রান করা অ্যালেনকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভেঙে দেন উমরান মালিক। ১৮ ওভারে ১ উইকেটে নিউজিল্যান্ড করে ১০৪ রান। এরপর মুষলধারে বৃষ্টি হওয়ায় খেলা পরিচালনা করা সম্ভব হয়নি। 

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। কিউই বোলারদের বোলিং তোপে ৪৭.৩ ওভারে ভারত অলআউট হয়ে যায় ২১৯ রানে। ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৫১ রান করেছিলেন ওয়াশিংটন সুন্দর। কিউই বোলারদের মধ্যে ৩টি করে উইকেট নিয়েছিলেন ড্যারিল মিচেল ও অ্যাডাম মিলনে। 

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সিরিজসেরা হয়েছেন টম ল্যাথাম। একমাত্র প্রথম ওয়ানডেতে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ১০৪ বলে ১৪৫ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। অকল্যান্ডে গত শুক্রবার হওয়া প্রথম ওয়ানডে ম্যাচসেরাও হয়েছিলেন কিউই এই উইকেটরক্ষক ব্যাটার।

কী কারণে নিউজিল্যান্ডের অবসর নেওয়া ক্রিকেটারকে নিষিদ্ধ করল ইংল্যান্ড

ভালো করলেই বাইক পাবেন লিটন-তামিমরা

হঠাৎ কেন টি-টোয়েন্টি দলে পরিবর্তন আনল নিউজিল্যান্ড

১১ বছর পার করে মোস্তাফিজ বললেন, আলহামদুলিল্লাহ

নাহিদ রানার হাতে ব্যান্ডেজ কেন

নিষিদ্ধ হয়ে ক্রিকেটই ছেড়ে দিলেন ইংল্যান্ডের ক্রিকেটার

বেফাঁস মন্তব্য করে আইসিসির শাস্তি পেলেন আমিরাত অধিনায়ক

মধ্যাঞ্চলকে ইনিংস হারের লজ্জা দিলেন মুশফিক-অমিতরা

যেখানে সাকিব-তামিমদের পেছনে ফেলে সবার ওপরে হৃদয়

বাংলাদেশের কাছে হেরে শিক্ষা হয়েছে নিউজিল্যান্ডের