হোম > খেলা > ক্রিকেট

চমক রেখে বাংলাদেশ ম্যাচের একাদশ ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া ডেস্ক    

বাংলাদেশ ম্যাচের আগে একাদশ ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা। ছবি: ক্রিকইনফো

সাধারণত টসের সময় একাদশ ঘোষণা করলেও দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো দলগুলো এক দিন আগেই একাদশ ঘোষণা করে। এবার বাংলাদেশের বিপক্ষেও তা-ই করল প্রোটিয়ারা। আগামীকাল জোহানেসবার্গে শুরু হতে যাওয়া বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের আগে আজ একাদশ ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা।

জোহাসেনবার্গে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন টেম্বা বাভুমা। বাভুমার নেতৃত্বাধীন এই দলে চমক বলতে জুবায়ের হামজা। এই ম্যাচ দিয়ে যে হামজার অভিষেক হচ্ছে, ব্যাপারটা তা নয়। বাংলাদেশ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দুই বছর পর ফিরছেন তিনি। সবশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টের পর দক্ষিণ আফ্রিকার জার্সিতে খেলা হয়নি তাঁর।

ব্যাটিং লাইনআপে বাভুমা, এইডেন মার্করাম, মারকাস অ্যাকারমান, হামজার সঙ্গে আছেন ম্যাথু ব্রিটজকে, রায়ান রিকেলটন। যাঁদের মধ্যে রিকেলটনের হাতে থাকবে উইকেটরক্ষকের গ্লাভস। আছেন দুই পেস বোলিং অলরাউন্ডার ভিয়ান মুল্ডার ও মার্কো ইয়ানসেন। সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দুজনেই ব্যাটিং-বোলিং সব বিভাগেই দুর্দান্ত খেলেছেন। যাঁর মধ্যে ভিয়ান মুল্ডারের সেঞ্চুরিও রয়েছে।

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার একাদশ

এইডেন মার্করাম, মারকাস অ্যাকারমান, জুবায়ের হামজা, টেম্বা বাভুমা (অধিনায়ক), ম্যাথু ব্রিটজকে, রায়ান রিকেলটন (উইকেটরক্ষক), ভিয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন, সায়মন হারমার, কাগিসো রাবাদা, ড্যান প্যাটারসন