হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশ-আয়ারল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি হবে ১৭ ওভারের 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

প্রথম ধাপে প্রায় ১ ঘণ্টা পর থামে বৃষ্টি। খেলার পরিধি কমানো হয়েছিল ১ ওভার। তখন খেলা শুরু হওয়ার কথা ছিল বিকেল ৩টা ১৫ মিনিটে। এ ঘোষণা আসার পর আবারও ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়। যার ফলে উইকেট আবারও কাভারে ঢেকে দেওয়া হয়।

৩টা ১৫ মিনিটে খেলা শুরু না হলেও বৃষ্টি থেমে রোদ উঠলে কাভার সরিয়ে ফেলা হয়। তাই নতুন করে নির্ধারণ হলো সময় ও ওভার। এবার খেলা শুরু হবে ৩টা ৪০ মিনিটে। আর খেলা হবে ১৭ ওভারে। পাওয়ার প্লে থাকবে ৫ ওভার। দুজন বোলার সর্বোচ্চ  ৪ ওভার বোলিং করতে পারবেন।

এর আগে বাংলাদেশ সফরে টানা পঞ্চম ম্যাচে টস জিতল আয়ারল্যান্ড। আগের চারবারের মতো চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে তারা। টসের পর তড়িঘড়ি করে ড্রেসিংরুমে ঢুকে যান পল স্টার্লিং ও সাকিব আল হাসান। কারণ আজকে আকাশের মন ভালো নেই। 

সকাল থেকেই ঘন অন্ধকার হয়ে আকাশ ঘিরে ধরে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামকে। টসের কয়েক মিনিট পরই নেমেছে ঝুম বৃষ্টি। দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ ও আয়ারল্যান্ড দুই দলই অপরিবর্তিত একাদশ নিয়েই খেলছে। 

তিন ম্যাচ সিরিজে প্রথম টি-টোয়েন্টিতে আইরিশদের ২২ রানে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকেরা। সাকিব আল হাসানদের সুযোগ ম্যাচটি জিতে সিরিজ নিশ্চিত করার। এ সফরে এখনও জয়ের দেখা পায়নি আয়ারল্যান্ড। সিরিজ বাঁচাতে আজ জয়ই তাদের একমাত্র উপায়।

তিন পেসার, এক স্পিনার ও দুই স্পিন অলরাউন্ডারে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের হয়ে এই ম্যাচেও অধিনায়কত্ব করছেন পল স্টার্লিং। 

বাংলাদেশ দল: 
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।

আয়ারল্যান্ড দল: 
পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট ও ক্রেইগ ইয়াং।

বিশ্বকাপে চোখ রেখে মাঠে নামছে বাংলাদেশ

‘ফাইনালের’ আগে ভারতের তিন দল, কোন দলে কারা

বাংলাদেশ-জিম্বাবুয়েকে ছাপিয়ে নিজেদেরই চ্যাম্পিয়ন দাবি করছে আফগানরা

জিম্বাবুয়ের বিপক্ষে নামার আগে মিরাজকে নিয়ে দুশ্চিন্তা

শ্রীলঙ্কার কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

বিশ্বকাপে চোখ রেখে ত্রিদেশীয় সিরিজ জিততে চান মোসাদ্দেক

বিসিবির ভ্যান থেকে যে কায়দায় ক্রিকেটারদের লাগেজ চুরি করে চোর

রিশাদের প্রশংসায় পঞ্চমুখ হোবার্ট

রাজশাহীর ক্রিকেটারদের লাগেজ উদ্ধার, আটক ৫

বাংলাদেশ ম্যাচের পর আফগান ক্রিকেটারের শাস্তি