হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট কোথায় দেখবেন

ক্রীড়া ডেস্ক    

২০২৩ সালের জুনে আফগানিস্তানের বিপক্ষে দুই ইনিংসেই সেঞ্চুরি করেন নাজমুল হোসেন শান্ত। তিন বছর পর টেস্টে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান। ছবি: ক্রিকইনফো

আবুধাবিতে আগামীকাল একমাত্র টেস্টে মাঠে নামবে বাংলাদেশ-আফগানিস্তান। শুধু এই দুই দেশেই নয়। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা ক্রিকেটপ্রেমীরাও ম্যাচটি উপভোগ করতে পারবেন।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে বাংলাদেশ-আফগানিস্তান টেস্টের সম্প্রচারক চ্যানেলগুলোর নাম প্রকাশ করেছে। কোন কোন দেশ থেকে কোন কোন মাধ্যমে ম্যাচটি উপভোগ করতে পারবেন, সব জানিয়ে দিয়েছে এসিবি। বাংলাদেশে টি-স্পোর্টস ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। ডিজিটাল প্ল্যাটফর্ম ট্যাপম্যাড ব্যবহার করেও বাংলাদেশে থাকা ক্রিকেটপ্রেমীরা ম্যাচটি উপভোগ করতে পারবেন।

আফগানিস্তান থেকে আরিয়ানা টিভি বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট ম্যাচ সরাসরি সম্প্রচার করবে। আফগান ক্রিকেটপ্রেমীরা ইতিসালাত অ্যাপেও দেখতে পারবেন ম্যাচটি। বাংলাদেশ-আফগানিস্তান লাল বলের এই ম্যাচটি ভারতে উপস্থিত দর্শকেরা দেখতে পারবেন ফ্যানকোডে। তাছাড়া মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়াতে ক্রিকবাজ দেখাবে বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট।

আবুধাবিতে অনুষ্ঠেয় বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট ম্যাচটি অস্ট্রেলিয়ায় ফক্স স্পোর্টস সম্প্রচার করবে। উত্তর আমেরিকায় ম্যাচটি সম্প্রচার করবে উইলো টিভি। টেস্টের পর আরব আমিরাতেই হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। বাংলাদেশ-আফগানিস্তানের সঙ্গে যোগ দেবে জিম্বাবুয়ে। ১৭ থেকে ২৩ অক্টোবর আবুধাবি ও শারজায় হবে বাংলাদেশ-আফগানিস্তান-জিম্বাবুয়ে ত্রিদেশীয় সিরিজ।

বাংলাদেশ-আফগানিস্তান টেস্টের সম্প্রচারকারী চ্যানেল

বাংলাদেশ

টি স্পোর্টস, ট্যাপম্যাড (ডিজিটাল)

আফগানিস্তান

আরিয়ানা টিভি, ইতিসালাত অ্যাপ (ডিজিটাল)

উত্তর আমেরিকা

উইলো টিভি
অস্ট্রেলিয়া
ফক্স স্পোর্টস (টিভি ও ডিজিটাল)

মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া

ক্রিকবাজ

পাকিস্তান

এ স্পোর্টস, তামাশা (ডিজিটাল)

ইউরোপ, আফ্রিকা
স্পোর্টস সেন্ট্রাল (ডিজিটাল), স্পোর্টস টিভি (ডিজিটাল)
শ্রীলঙ্কা

পিও টিভি (টিভি ও ডিজিটাল), ডায়লগ (টিভি ও ডিজিটাল)